ফের এগরার খাদিকুলে তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর: ফের খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা(Egra) ১ ব্লকের খাদিকুলে প্রচুর পরিমান অবৈধ বারুদ উদ্ধার হয়। গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড়ো হাঁড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থালে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।

স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, শনিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) সভা ছিল। সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা। তাঁর আগেই দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল। ঐ মিছিলে হামলা চালানোর জন্য দাবী স্থানীয় বিজেপি নেতাদের।

প্রসঙ্গত, গত বছর ১৬ই মে এগরার খাদিকুলে(Khadikul) অবৈধ বাজি কারখানায় বিস্ফোরনে ১১ জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিলো। ঐ বোমা কারখানার মালিক ভানু বাগ বিস্ফোরণে মারা গিয়েছিল। ঘটনার তদন্তে ভানু বাগের ছেলে পৃথিজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিত বাগ, প্রসেনজিৎ বাগ গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন। এলাকাবাসীর দাবী, ভানু বাগের ছেলে পৃথিজিত বাগ ও স্থানীয় এলাকার কিছু দুষ্কৃতিকারী লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজুত করছে। বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে। নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। পুলিশ গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!