চার দিনে ১১ হাজার কোটি টাকার বেশি মোবাইল বিক্রি করেছে ফ্লিপকার্ট, অ্যামাজন

অধিকাংশই আই ফোন ১২, আই ফোন ১৩, এবং ওয়ান প্লাস মডেলের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কে বলেছে দেশের আম জনতার হাতে টাকা নেই? উ‍ৎসবের মরসুমে অনলাইন ই-কমার্স (E Commerce) সংস্থাগুলির লোভনীয় অফারের ফায়দা তুলতে যেভাবে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে তা অতীতে খুব একটা দেখা যায়নি। গত চার দিনে ফ্লিপকার্ট (Flipcart), অ্যামাজন (Amazon), মিশোর (Meesho) মতো অনলাইন ই-কমার্স সংস্থাগুলি শুধুমাত্র মোবাইল ফোন (Mobile Phone) বিক্রি করে ঘরে তুলেছে ১১ হাজার কোটি টাকার বেশি। চার দিনে ৬০ থেকে ৭০ লক্ষ পিস মোবাইল ফোন বিক্রি করেছে।’ আজ বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পরামর্শবিষয়ক সংস্থা (Consultating Firm) রেডশির (Redsheer)।

উ‍ৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য কম দামে মোবাইল থেকে টিভি, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন সহ গৃহস্থালির নানা উপকরণ বিক্রি করতে ঝাঁপিয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোর মতো সংস্থা। শুধু বৈদ্যুতিন সরঞ্জামই নয়, পোশাক থেকে প্রসাধনীরও বিশেষ পসরার ঢালি নিয়ে হাজির হয়েছে। ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার পণ্যে। আর বাজার দরের চেয়ে সস্তায় জিনিস কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন সাধারণ মানুষ। যদিও কোথাও ল্যাপটপের পরিবর্তে কাপড় কাঁচার সাবান, কোথাও ড্রোন ক্যামেরার পরিবর্তে এক কেজি আলুও পেয়েছেন গ্রাহকরা। যদিও তাতে অনলাইনে কেনাকাটায় ভাঁটা পড়েনি।

রেডশিরের (RedSeer) রিপোর্ট বলছে, ‘দেশজুড়ে উ‍ৎসবের মরসুমে যে ৬০ থেকে ৭০ লক্ষ মোবাইল ফোন বিক্রি হয়েছে তার অধিকাংশই আই ফোন ১২ (iPhone 12), আই ফোন ১৩ (iPhone 13) এবং ওয়ান প্লাস (One Plus) মডেলের।’ মোবাইলের পাশাপাশি দেদার বিক্রি হয়েছে জামাকাপড়, শাড়ি সহ বিভিন্ন পোশাক। চার দিনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি ফ্যাশন সামগ্রী বিক্রি করেছে ই-কমার্স সংস্থাগুলি।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস