ভূমিকম্পে কাঁপল গুজরাত, কম্পন আফগানিস্তানেও

কম্পনের তীব্রতা ৪.৩ রিখটার স্কেল

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাতে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ৪.৩ রিখটার স্কেল।  অনুভূত হয় রবিবার সাড়ে তিনটে নাগাদ। কম্পনের খবর দিতে গিয়ে ন্যাশনাল সেন্টার সিসমোলজির তরফ থেকে বলা হয়েছে, রবিবার, ২৬.০২.২৩, বেলা ৩টে ২০ মিনিটে গুজরাতে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল রাজকোট থেকে উত্তর-উত্তর পশ্চিমে, ২৪.৬১ অক্ষাংশ এবং ৬৯.৯৬ দ্রাঘিমাংশ, মাটির ১০ কিলোমিটার নিচে। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে এই গুজরাতে তিনবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা তেমন না হলেও চারবার গুজরাতের মাটি কেঁপে ওঠায় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। 

একই দিনে কম্পনের খবর এসেছে আফগানিস্তান থেকেও। কম্পন অনুভূত হয় ফৈজাবাদে। কম্পনের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেল। কম্পন অনুভূত হয় দুপুর সওয়া ২টো নাগাদ। আফগানিস্তানের ক্ষেত্রে জানা গিয়েছে, রবিবার ২টো ১৪ মিনিট ৫২সেকেন্ডে ফৈজাবাদ কেঁপে ওঠে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ৩৮.১০ দ্রাঘিমাংশ এবং ৭৩.৩৯ অক্ষাংশ, মাটি থেকে ৩৮০ কিলোমিটার নীচে। আফগানিস্তানেও কম্পনে কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর নেই। গুজরাতের মতো আফগানিস্তানেও গত বৃহস্পতিবার কম্পন অনুভূত হয়। প্রতিটি ক্ষেত্রে কম্পনের তীব্রতা কম হলেও পরিবেশ বিদেরা রীতিমতো আতঙ্কিত। তাদের আশঙ্কা, আগামীদিনে তুরস্কের মতো ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে পারে। এদিকে, তুরস্কে গতকালও ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৫.৫ রিখটার স্কেল। 

আরও পড়ুন  ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা