বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেনের জীবনাবসান

হৃদরোগে আক্রান্ত হন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশিষ্ট অর্থনীতিবিদ তথা যোজনা কমিশনের প্রাক্তন সদস্য অভিজিৎ সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭২ বছর। পরিবারের তরফ থেকে তাঁর প্রয়াণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদের প্রয়াণে শোকের ছায়া। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন সিং তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি দফতরের দায়িত্বে ছিলেন। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসের চেয়ারম্যান ছিলেন তিনি। মনমোহন সিং যখন অর্থমন্ত্রী সেই সময় অভিজিৎ সেনকে যোজনা কমিশনের সদস্য ছিলেন। ২০১০-য়ে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে।

যোজনা কমিশনের সদস্য ছাড়াও অভিজিৎ সেন অন্যান্য কয়েকটি সংস্থার শীর্ষপদে ছিলেন। সেই সব সংস্তার মধ্যে রয়েছে ইউএনডিপি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, জাতি সঙ্ঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। অভিজিৎ সেনের বাবা সমর সেনও একজন অর্থনীতিবিদ ছিলেন।

অভিজিৎ সেনের ভাই প্রণব জানিয়েছেন, দাদা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। করোনাকালে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। মাঝে কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন।সোমবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ প্রমাণ করেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!