মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাসে বেতন মাত্র ১০ হাজার টাকা। সেই আয়ে কোনওরকমে সংসার চালান। অথচ সরকারি নথিতে তাঁর নামেই নাকি চলছে ১৭ কোটি টাকারও বেশি ব্যবসা! শুধু তাই নয়, সেই ব্যবসার জন্য এবার ৩ কোটি টাকারও বেশি GST জমা দেওয়ার নোটিস পেয়েছেন কানপুরের এক নিরাপত্তারক্ষী। তাঁর দাবি, এই ব্যবসা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁর PAN ও অন্যান্য নথি ব্যবহার করে কেউ এই কারবার করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

কানপুরের নওবাস্তা থানার হংসপুরম এলাকার বাসিন্দা ওমজি শুক্লা একটি নিরাপত্তা সংস্থায় গার্ডের কাজ করতেন। তাঁর মাসিক আয় ছিল প্রায় ১০ হাজার টাকা। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে পাওয়া GST সংক্রান্ত নোটিস তাঁর জীবন পুরোপুরি বদলে দেয়। নোটিসে তাঁর নামে ১৭ কোটি টাকারও বেশি ব্যবসা দেখানো হয়েছে এবং তার জন্য ৩ কোটির বেশি টাকা কর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিস হাতে পাওয়ার পর কার্যত মাথায় হাত পড়ে যায় ওমজির। তাঁর দাবি, জীবনে তিনি কখনও ৩ কোটি টাকা তো দূরের কথা, ৩ লাখ টাকাও একসঙ্গে দেখেননি। অথচ সরকারি নথিতে তাঁকেই কোটি কোটি টাকার ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে। ওমজির অভিযোগ, তাঁর PAN কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত নথি ব্যবহার করে কোনও ব্যক্তি তাঁর নামে সংস্থা খুলে ব্যবসা করেছেন। অথচ সেই ব্যবসার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

GST নোটিস পাওয়ার পর সমস্যার সমাধানের জন্য একের পর এক সরকারি দফতরে ঘুরতে শুরু করেন ওমজি। প্রথমে পুলিশের কাছে গেলেও তাঁকে GST দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর ব্যবসায়ী সংগঠনের এক সদস্যকে সঙ্গে নিয়ে GST অফিসে গিয়ে নিজের বক্তব্য জানান। তাঁকে নোটিসের জবাব দিতে বলা হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে দীর্ঘদিন ধরে দফতরের দরজায় দরজায় ঘুরতে হয়েছে তাঁকে। এর মধ্যেই তাঁর চাকরিও চলে যায়। ফলে যে সামান্য আয় দিয়ে সংসার চলত, সেটিও বন্ধ হয়ে যায়। আরও অভিযোগ, GST নথিতে কোটি কোটি টাকার ব্যবসার মালিক হিসেবে তাঁর নাম উঠে আসার পর তাঁর রেশন কার্ডও বাতিল হয়ে যায়। বন্ধ হয়ে যায় বেশ কিছু সরকারি সুবিধাও। ফলে আর্থিক সমস্যার পাশাপাশি সরকারি পরিষেবা নিয়েও বিপাকে পড়েন তিনি।

সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশ কমিশনারের দ্বারস্থ হন ওমজি। কাঁদতে কাঁদতে নিজের সমস্যার কথা জানান তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে নওবাস্তা থানাকে অভিযোগের ভিত্তিতে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওমজির PAN ও অন্যান্য নথি ব্যবহার করে তাঁর নামে ব্যবসা খোলা হয়ে থাকতে পারে। কে বা কারা এই কাজ করেছে এবং কীভাবে তাঁর নামে কোটি কোটি টাকার ব্যবসা নথিভুক্ত হল, তা তদন্ত করে দেখা হবে।

 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে