শিক্ষা কোনও ব্যবসা নয়, ফি বাড়ানো মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

শিক্ষা কোনও ব্যবসা নয় যে সেটাকে উপার্জনের মাধ্যম হিসেবে দেখা যাবে। টিউশন ফি সকলের সাধ্যের মধ্যেই রাখতে হবে। এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট ।

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা কোনও ব্যবসা নয় যে সেটাকে উপার্জনের মাধ্যম হিসেবে দেখা যাবে। তাই টিউশন ফি সকলের সাধ্যের মধ্যেই রাখতে হবে। এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট । অন্ধ্রপ্রদেশ সরকার ডাক্তারি শিক্ষার বার্ষিক ফিজ ২৪ লক্ষ টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য শীর্ষ আদালতের।

আজ থেকে ৫ বছর আগে অন্ধ্রপ্রদেশ সরকার ডাক্তারি শিক্ষার খরচ বছরে ২৪ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেয়। একলাফে এই ফিজ বেড়ে যায় ৭ গুণ। এরপরই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সিদ্ধান্তের বিরুদ্ধেই রায় দিয়েছিল। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বিচারপতি এম আর শাহ ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চও হাইকোর্টের রায়ই বহাল রাখল। সেই সঙ্গে কার্যত ভর্ৎসনা করল অন্ধ্র সরকারের সিদ্ধান্তকে। শীর্ষ আদালত জানিয়েছে, ‘২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ২০১৭-২০২০ সালের টিউশন ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তা হাইকোর্ট বাতিল করেছিল। আমাদের মতে এই রায়ে কোনও ভুল নেই। খরচ ৭ গুণ বাড়িয়ে ডাক্তারি পড়ার ফি ২৪ লক্ষ টাকা করার কোনও যুক্তি নেই। শিক্ষা কোনও ব্যবসা নয়, যা মুনাফা বাড়াতে কাজে লাগানো হবে। টিউশন ফি সব সময় সাধ্যের মধ্যেই রাখতে হবে’।

বিচারপতিদের মতে, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর সরকারের নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গত কয়েক বছরে এই ফি বৃদ্ধির ধাক্কায় পড়ুয়াদের চড়া সুদে ব্যাঙ্ক ও অন্যান্য সংস্থা থেকে ঋণ নিতে হয়েছে। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মেডিক্যাল কলেজগুলি যে মামলা করেছিল তাও খারিজ হয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা