‘খেয়ে পড়ে বেঁচে তো থাকবে’, নাতিকে ২০০ টাকায় বিক্রি করলেন ঠাকুমা   

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের খিদে এমন এক জিনিস যার কাছে সব সম্পর্ক, সব স্নেহ এক লহমায় শেষ হয়ে যায়। পৃথিবীর অন্যতম মিষ্টি, স্নেহময় সম্পর্ক হল দাদু-ঠাকুমার সঙ্গে নাতি-নাতনির সম্পর্ক। কিন্তু যেখানে পেটের ভাত জোগানোই দুষ্কর সেখানে স্নেহ ভালবাসা তো বাহুল্যতা। এ ঘটনা ওড়িশার বাদলিয়া গ্রামের। সেখানে বাস  মাঁদ সোরেনের। বছর পঁয়ষট্টি বয়স। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাতিকে বিক্রি করার। এরপর থেকে বেজায় শোরগোল ওড়িশায়।

স্থানীয়রা জানিয়েছেন, মাত্র ২০০ টাকার বিনিময়ে এক অজ্ঞাতপরিচয় দম্পতির হাতে সাত বছরের নাতিকে তুলে দেন বৃদ্ধা। এই পর্যন্ত পড়ে মনে হতেই পারে এক লোভী ঠাকুমার লোভের শিকার হয়েছে দুধের শিশুটি।

কিন্তু বৃদ্ধা বলছেন ওই দম্পতির কাছে থাকলে সাত বছরের শিশুটি অন্তত পেটভরে খেতে পারবে। হয়তো লেখাপড়াও শিখতে পারবে। তাই নাতিকে ‘বিক্রি’ করে দেওয়ায় মাঁদের কাছে অনেক বেশি ভাল মনে হয়েছে।

এদিকে এই বিক্রি করে দেওয়ার খবর পৌঁছায় স্থানীয় প্রশাসনের কাছে। সেখান থেকে খবর যায় শিশুকল্যাণ দফতর এবং পুলিশের কাছে। খবর পেয়ে বাদলিয়া গ্রামে যায় পুলিশ এবং শিশুকল্যাণ দফতরের আধিকারিকরা। শিশুটিকে উদ্ধার করা হয়।

স্বামীহারা মাঁদ সোরেণের নিজের কোনও জমি জায়গা নেই। থাকার কোনও জায়গা নেই। একমাত্র ছেলের কোনও খোঁজ নেই। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুত্রবধূর। সম্বল একমাত্র নাতি। কিন্তু তাঁকে দুবেলা খেতে দিতে পারেন না ঠাকুমা। মাঁদের নিজের বয়স হয়েছে, কবে আছেন কবে নেই। আগে ভিক্ষা করতেন, বয়স বাড়ায় সেই ক্ষমতাও আর নেই। তাঁর অবর্তমানে কে দেখবে ছোট্ট নাতিকে? এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জেলা প্রশাসন থেকে বৃদ্ধার জন্য বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে  মাঁদ সোরেণের পেনশনেরও ব্যবস্থা করা হবে।

শিশুকল্যাণ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি বৃদ্ধা তাঁর নাতিকে বিক্রি করেননি। আর্থিক অনটনের কারণে নাতির ভবিষ্যতের কথা ভেবে দম্পতির হাতে তুলে দিয়েছেন। বৃদ্ধা জানিয়েছেন, তাঁর নিজের অন্নসংস্থানের নিশ্চয়তা নেই, নাতি যাতে ভাল ভাবে খেয়েপরে থাকতে পারে, তার জন্যই দম্পতির হাতে তুলে দিয়েছেন। শিশুটিকে উদ্ধার করে বারিপদা শিশুসুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে।”

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে