আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ী সাংসদদের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নতুন সাংসদদের নামের তালিকা নিয়ে জারি হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। আর ওই বিজ্ঞপ্তির পাশাপাশি আদর্শ আচরণ বিধি তুলে নেওয়ার কথাও জানিয়ে দিয়েছে।

গত ১৬ মার্চ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ওই দিন থেকেই দেশজুড়ে চালু হয়েছিল আদর্শ আচরণ বিধি। ফলে সরকারি উন্নয়নমূলক কাজকর্ম শিঁকেয় উঠেছিল। নতুন করে কোনও প্রকল্প বা উন্নয়নমূলক কাজকর্মও শুরু করা যায়নি। যার খেসারত গুনতে হয়েছে সাধারণ মানুষকে। বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন।

লোকসভা ভোটের নামে দীর্ঘ আড়াই মাসের বেশি সময় ধরে আদর্শ আচরণ বিধি চালুর সমালোচনায় একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা। নির্বাচন কমিশনের সাত দফায় ভোটের নামে সাধারণ মানুষকে বিপাকে ফেলার সমালোচনায় সরব হয়েছিলেন একাধিক প্রাক্তন আমলাও। কেন আড়াই মাস ধরে সাত দফায় ভোট, তার কোনও সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের মধ্য দিয়ে দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছিল। গত ১ জুন শেষ তথা সপ্তম দফার ভোট নেওয়া হয়। ফল প্রকাশ হয়েছিল ৪ জুন। নির্বাচনী জয়ী সাংসদদের তালিকা এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়।

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন