বাংলা ও বিহারের ভোটার তালিকায় নাম, প্রশান্ত কিশোরকে শোকজ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুরুর দিনেই চরম বিড়ম্বনায় পড়লেন ভোট কুশলী তথা বিহারের জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গ ও বিহার-দুই রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম থাকায় নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। কীভাবে দুই রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম উঠল তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দেশের প্রখ্যাত ভোট কুশলী। যদিও প্রশান্ত কিশোর ওরফে পিকে’র অনুগামীদের দাবি, বিহারের বিধানসভা ভোটে এনডিএ’র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জন সুরাজ পার্টি। তাই নানা ভাবে প্রশান্ত কিশোরকে বিপাকে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর এ ক্ষেত্রে প্রভুদের নির্দেশ মেনে আসরে নেমেছে নির্বাচন কমিশনের ‘বিজেপি বান্ধব’ আধিকারিকরা।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিহারের রোহতাস জেলার সাসারামের কারগার বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের পাঠানো নোটিশে বলা হয়েছে, প্রশান্ত কিশোরের মিডল স্কুল, কোনার, উত্তর অংশের ভোটার তালিকার ৩৬৭ নম্বরে রেছে। যার এপিক (ভোটার সচিত্র পরিচয়পত্র) নম্বর ১০১৩১২৩৭১৮। আবার তাঁর (প্রশান্ত কিশোর) নাম পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বি রানীশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলের ভোটকেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ‘১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ ধারা অনুযায়ী, একজন ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। এই বিধান লঙ্ঘনের জন্য আইনের ৩১ ধারা অনুযায়ী জরিমানা হতে পারে, যার মধ্যে এক বছরের কারাদণ্ড, জরিমানা, অথবা উভয় দণ্ডই অন্তর্ভুক্ত।’ কীভাবে তিনি ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ ধারা লঙ্ঘন করে দুটি পৃথক রাজ্যের ভোটার তালিকায় নাম নিবন্ধিত করালেন, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে পিকে-কে জবাব দিতে বলা হয়েছে।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!