ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

বর্তমানে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। তার মধ্যে ছয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR এর সময়সীমা আবারও বাড়াল নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। তার মধ্যে ছয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR এর সময়সীমা আবারও বাড়াল নির্বাচন কমিশন। কিন্তু ব্রাত্য থাকল পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে SIR এর কাজ শেষ করার কোনও সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। প্রথমে ৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর সেটি বাড়িতে ১১ ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত করা হয়েছিল। অর্থাৎ আজ পর্যন্তই এই রাজ্যে SIR-এর কাজ চলবে। কোনও বাড়তি সময় পাচ্ছে না। এদিকে কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল নির্বাচন কমিশন। এ বার এসআইআরের কাজ শেষ করার জন্যে বাড়তি সময় পাচ্ছে, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। সুতরাং কাজ শেষ করার জন্যে সবথেকে বেশি বাড়তি সময় পেল যোগী রাজ্য।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, এই ছয় রাজ্য এসআইআরের কাজ শেষ করার জন্যে আরও এক সপ্তাহ বাড়তি সময় পাবে। ECI-এর দেওয়া সংশোধিত সময়সূচী অনুসারে, তামিলনাড়ু এবং গুজরাত আগামী ১৪ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর পর্যন্ত SIR-এর কাজ শেষ করার সময় পাবে। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৮ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর পর্যন্ত SIR-এর কাজ জমা দেওয়ার সুযোগ পাবে। আর উত্তরপ্রদেশের SIR-এর কাজ জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ২৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই SIR এর কাজ শেষ করতে হবে উত্তরপ্রদেশ সরকারকে।

আপডেট করা সময়সূচী অনুসারে, গণনার সময়কাল ২৬ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে। ভোটার তালিকার খসড়া প্রকাশ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত হবে। ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত, কর্তৃপক্ষ নোটিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, গণনার ফর্ম যাচাই করবে। উত্তরপ্রদেশের ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত হবে। এর আগে ৩০ নভেম্বর, ভারতের নির্বাচন কমিশন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) সময়সূচী এক সপ্তাহ বাড়িয়েছিল।

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়