সুদানে আটক ভারতীয়দের দূতাবাসে না যাওয়ার পরামর্শ দিল্লির

গত শনিবার থেকেই সুদানে সেনা বনাম আধা সেনার লড়াই চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনা ও আধা সেনার মধ্যে তুমুল সংঘর্ষে জ্বলছে সুদান। রাজধানী খার্তুম ছেড়ে ভয়ে প্রাণ নিয়ে পালাচ্ছে সাধারণ মানুষ। তার মধ্যেই আটকে পড়া নাগরিকদের ভারতীয় দূতাবাসে না যাওয়ার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলনে জানান, ‘সুদানের যে শহরে সেনার সঙ্গে আধা সেনার তুমুল সংঘর্ষ চলছে সেই খার্তুমে ভারতীয় দূতাবাস রয়েছে। তাই দূতাবাসে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের মধ্যে পড়থে পারেন ভারতীয়রা। তাই আপাতত আতঙ্কিত হয়ে দূতাবাসে যাওয়ার কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ক্ষমতা নিয়ে গত শনিবার থেকেই সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সেনার তুমুল সংঘর্ষ চলছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক। সংঘর্ষ শুরুর পরেই ভারতীয় নাগরিকদের ঘরবন্দি থাকার নির্দেশ জারি করেছিল বিদেশ মন্ত্রক। সংঘর্ষ শুরুর পরে কর্নাটক সহ একাধিক রাজ্যের বেশ কয়েকশো ভারতীয় আটকে পড়েছেন। সূত্রের খবর, অনেকেই সাহায্য চেয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। যদিও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ফলে প্রশ্ন উঠেছে, খার্তুমে ভারতীয় দূতাবাসের কাজকর্ম কী তাহলে বন্ধ হয়ে গিয়েছে?  

এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, খার্তুমে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে। কিন্তু যেহেতু খার্তুমে তুমুল সংঘর্ষ চলছে এবং ভারতীয় দূতাবাস সংলগ্ন এলাকাতেই সংঘর্ষ হচ্ছে তাই ভারতীয় নাগরিকদের দূতাবাসে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুদানে কত ভারতীয় আটকে রয়েছেন এবং কোথায়-কোথায় আটকে পড়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য বিদেশ মন্ত্রকের কাছে থাকলেও নিরাপত্তার কারণে এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক