‘রতন টাটা-ও অবিবাহিত ছিলেন’, বিয়ের পিঁড়িতে না বসা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা

বিয়ের কথা জিজ্ঞাসা করতেই চটে গেলেন দক্ষিণী অভিনেত্রী নৃত্যা মেনন, প্রয়াত শিল্পপতি রতন টাটার তুলনা টানলেন। তবে কী চিরকাল রতন টাটার মতো অবিবাহিত থাকতে চাই নায়িকা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের কথা জিজ্ঞাসা করতেই চটে গেলেন দক্ষিণী অভিনেত্রী নৃত্যা মেনন, প্রয়াত শিল্পপতি রতন টাটার তুলনা টানলেন। তবে কী চিরকাল রতন টাটার মতো অবিবাহিত থাকতে চাই নায়িকা? কিন্তু বিয়ের প্রতি এত বিতৃষ্ণা কেন তাঁর? দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় নায়িকা নৃত্যা মেনন। ‘ও কধল কানমানি’, ‘১০০ ডেজ অফ লাভ’ এবং ‘আলা মোদালাইন্ডি’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এত রোমান্টিক চলচ্চিত্রে অভিনয়ের পরেই বাস্তবে তিনি কেন সিঙ্গেল? আসলে প্রেমের সঙ্গে অভিনেত্রীর বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলি খুব একটা ভাল নয়।

সম্প্রতি একটি খোলামেলা কথোপকথনে অভিনেত্রী নিজেই প্রেম-বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ‘মার্সাল’ অভিনেত্রী জানিয়েছেন যে, তাঁর প্রেমের অভিজ্ঞতা ভালো নয়। এটার প্রেমের অতীত মানসিক বিপর্যয়ে ভরা। এরপর বিয়ের বিষয়ে নিজের মতামত শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘বয়স্করা কেন অল্পবয়সী ছেলেমেয়েদের বিবাহের জন্য উৎসাহিত করেন, না এটিকে নৈতিক গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। আমি সবসময় একাকী এবং নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আসলে আমার প্রেমের অভিজ্ঞতা ভাল নয়। কারণ আমার প্রেমিক আমাকে শোষণের চেষ্টা করত। এই ব্যক্তিগত ব্যর্থতা আমাকে বুঝতে সাহায্য করেছে যে, আমি কিছু খুঁজছি যার বাস্তবে কোনও অস্তিত্বই নেই। তাই বিয়ে করার জন্যে আমার কোনও তাড়াহুড়ো নেই।’

তিনি আরও বলেন, ‘তবে আমি আমার ভালোবাসা খুঁজে পেলে আমার বাবা-মা বেশি খুশি হবেন, কিন্তু তাঁরা আমাকে বিয়ের জন্য কখনই চাপ দেয়নি। যখন আমি ছোট ছিলাম। বিশেষ করে আমার দিদা বেঁচে ছিলেন, তাঁর শক্তিশালী চাপ ছিল। সে আমার চলচ্চিত্রের সাফল্য উপেক্ষা করে আমাকে ক্রমাগত বিয়ের জন্য অনুরোধ করত। তবে, আজ আমি এই ধরণের সামাজিক প্রত্যাশা থেকে মুক্ত। আমার বাবা-মা আমার স্বাধীনতাকে সম্পূর্ণরূপে সম্মান করেন। বোঝেন যে অবিবাহিত থাকা অসম্পূর্ণ থাকার সমান নয়।’ তবে বছরের পর বছর ধরে আমার মধ্যে প্রেম সম্পর্কিত ধারণাগুলি পরিবর্তিত হয়েছে। আমি “একজনকে” খুঁজে পাওয়ার সাংস্কৃতিক আখ্যানে বিশ্বাস করতাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।’

এরপর রতন টাটার মতো বিশ্ববিখ্যাত শিল্পপতির দিকে ইঙ্গিত করে অভিনেত্রী বলেন যে, ‘প্রেম-বিয়ের সম্পর্কের বাইরেও একটি পরিপূর্ণ জীবন থাকতে পারে। ভালোবাসা ঘটুক বা না ঘটুক, আমি সবকিছুতে সমানভাবে সন্তুষ্ট।প্রত্যেকের পক্ষে ভালবাসা খুঁজে পাওয়া এবং বিয়ে করা অসম্ভব। রতন টাটাও বিবাহিত ছিলেন না। যদি তা ঘটে, দারুন। যদি তা না ঘটে, দারুন। এটা আমাকে দুঃখ দেয় না।’ রতন টাটার সঙ্গে তুলনা টানতেই অভিনেত্রীর সকলের প্রশংসা পেয়েছেন। প্রসঙ্গত, প্রয়াত ধনকুবের রতন টাটাও কখনও বিয়ে করেননি। একবার তিনি জানিয়েছিলেন, তিনি চারবার বিয়ে করার কাছাকাছি গিয়েছিলেন। কোনও প্রতিবারই ভয়ে বা অন্য কোনও কারণে পিছু হটেছিলেন। যাই হোক, গতবছর অক্টোবরে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। গুরুতর অবস্থায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাকে নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয়েছিল। বয়সজনিত স্বাস্থ্যগত জটিলতা তাঁর মৃত্যুর কারণ ছিল। তাঁর মৃত্যুর পর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড উভয় রাজ্য সরকারই তাঁর স্মৃতি এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি শোক দিবস ঘোষণা করেছিল।তাঁর মৃত্যুতে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড উভয় রাজ্য সরকারই তাঁর স্মৃতি এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি সরকারি শোক দিবস ঘোষণা করেছে। ১০ অক্টোবর রতন টাটার একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। ওরলির পার্সি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ