ইডির সমন চ্যালেঞ্জ করে ফের দিল্লি আদালতের দ্বারস্থ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আদালতের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচারক রাকেশ সায়ালের  বেঞ্চে কেজরিওয়ালের আবেদনের শুনানি   হবে বলে জানা গিয়েছে। অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা কেজরিওয়ালকে ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে দিল্লির দায়রা আদালতের দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। 

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টানা আট বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বেআইনিভাবেই তাঁকে সমন করে চলেছে ইডি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এক ইমেল মারফৎ আপ সুপ্রিমো জানিয়ে দেন, ১২ মার্চের পরে জিজ্‌ঙাসাবাদের জন্য মুখোমুখি হতে রাজি রয়েছেন তিনি। যদিও সশরীরে নন, ভার্চুয়ালি তিনি ইডি আধিকারিকদের প্রশ্নের জবাব দেবেন।

আর আপ সুপ্রিমোর ওই গড়িমসিতে ক্ষুব্ধ ইডির শীর্ষ কর্তারা। তাই কেজরিওয়ালকে জেরার মুখোমুখি বসাতে ফের একবার আদালতের দরজায় কড়া নেড়েছেন তারা। এর আগেই সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আর্জির প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন দিল্লির এসিএমএম দিব্যা মালহোত্রা। তবে ওই দিন দিল্লি বিধানসভায় আস্থা ভোট থাকায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ