মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের পালঘরে আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুজনের। বিস্ফোরণের জেরে আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক ও চাঞ্চল্য।   

পৌর দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান বিবেকানন্দ কদম  জানিয়েছেন,  ওয়াদা তালুকের কনসাই গ্রামের একটি পুরনো খামারবাড়ির টিনের চালার নিচে গড়ে ওঠা একটি অস্থায়ী আতশবাজি তৈরির কারখানায় দুপুর ১২টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  তিনি আরও জানান, বিস্ফোরণের সময় সেখানে ৩৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন।  যাদের অধিকাংশই  মহিলা।সকলেই ‘টুইন বম’ (twine bombs) তৈরির কাজে নিযুক্ত ছিলেন।  ওয়াদা থানার এক আধিকারিক বলেন, “রাসায়নিক মিশ্রণের কাজ চলাকালীনই বিস্ফোরণটি ঘটে।  তাতেই ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় এবং একজন মহিলা ৯০ শতাংশ দগ্ধ হন।” 

আরও পড়ুন: হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

পুলিশ কর্তা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আরও চারজন শ্রমিক গুরুতর আহত হন । তাঁদের দ্রুত উদ্ধার করে ওয়াডা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভিওয়ান্ডি মহকুমা হাসপাতাল এবং অন্য একটি পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, “উদ্ধার অভিযান তদারকি করতে দমকল বাহিনী ও পুলিশের দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন দমকল বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে আনে।” মৃতদের ভবেশ দিলীপ ভাভারে এবং মনিকা শচীন পাডভালে নামে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১০ এপ্রিল শুরু হওয়া ওই কারখানায় বাইরে থেকে কাঁচামাল আনা হতো। জামঘর, কনসাই, পালসাই ও আলমানসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের দিনমজুরদের সেখানে কাজে নিয়োগ করা হয়েছিল। কারখানাটির কাছে প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি না এবং তারা নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান মেনে চলেছিল কি না তা যাচাই করতে পুলিশি তদন্ত চলছে। পুলিশের ওই কর্তা জানান, “আমরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছি এবং ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের  ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করে দেখছি।” তিনি আরও জানান যে, কারখানাটির মালিকদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

 

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক