হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া:নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল ভিডিও ভাইরালের পর এবার হলদিয়ার বিজেপি প্রার্থীকে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। যাকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়েছে শিল্পশহর হলদিয়ায়(Haldia)। ভিডিওতে দেখা যাচ্ছে হলদিয়া বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী(Pradip Bijli) হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

এই ভিডিও দেখার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া জুড়ে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ খোদ বিজেপি প্রার্থীর ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভোটারদের। তৃণমূলের অভিযোগ বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। তার প্রমাণ প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন। যদিও মিথ্যে তৈরি করা ভিডিও বলে দাবি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর।এদিকে,৪৮ ঘণ্টাও বাকি নেই ভোটের,নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল নেতা।ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বলে দাবি পুলিশের।সোমবার রাতে গ্রেফতার করা হয় শেখ সুফিয়ানে(Sk.Sufian)র জামাই শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুকে। ধৃত হাবিবুল রহমান নন্দীগ্রামের মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান।

বিজেপির অভিযোগ সোমবার রাতে মোহাম্মদপুর অঞ্চলের ৫৪ নং বুথে হাবিবুল রহমান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকার লোভ দেখাচ্ছিলেন এবং শাসানি দিচ্ছিলেন বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দিতে হবে।খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে।তৃণমূলের দাবি ,এই অভিযোগ ভিত্তিহীন।বিজেপি হেরে যাচ্ছে তাই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে তৃণমূল মিথ্যে অভিযোগ করে তৃণমূল নেতৃত্বকে আটকানোর চেষ্টা করছে।আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়।

​কাছের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি