ভুয়ো ভিডিও মামলায় জেলবন্দি ইউটিউবারের আবেদন প্রত্যাখান করল সুপ্রিম কোর্ট

বিহারের ইউটিউবারের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (National Security Act) মামলা দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হয়েছে বলে ভুয়ো ভিডিও প্রচার করার অভিযোগে বিহারের ইউটিউবার মনীশ কাশ্যপ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। জেলবন্দি বিহারের ইউটিউবারের আবেদন প্রত্যাখান করল সুপ্রিম কোর্ট।

ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে বিহারের ইউটিউবারের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (National Security Act) মামলা দায়ের হয়েছে। এই মামলাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন মনীশ কাশ্যপ। কিন্তু সোমবার তাঁর সেই আবেদন প্রত্যাখান করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice D Y Chandrachud) বেঞ্চ এদিন বলেছে, স্থিতিশীল রাজ্য তামিলনাড়ুতে আপনি অশান্তি সৃষ্টি করতে পারেন না। আমরা এই সমস্ত কিছুতে কান দিতে পারব না। যদিও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এনএসএ-কে চ্যালেঞ্জ করে অভিযুক্ত ইউটিবারকে হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মনীশ কাশ্যপের বিরুদ্ধে দায়ের হওয়া ১৯টি এফআইআর বিহারে স্থানান্তর করার আবেদনও প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে বলে দাবি করে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে গত মার্চ মাসে বিহারের ইউটিউবার (YouTuber) মনীশ কাশ্যপকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ। তামিলনাড়ুতে বিহারী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে বলে ভুয়ো ভিডিও বানিয়েছিল অভিযুক্ত। মনীশ কাশ্যপের বিরুদ্ধে বিহার ও তামিলনাড়ুর পুলিশের পক্ষ থেকে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল।

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট নিরামিষ না আমিষ? প্যাকেটে প্রতীক দেওয়ার নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের