‘ভিত্তিহীন, অসত্য’, ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন সজ্জন জিন্দল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার তথা দেশের প্রথম সারির শিল্পপতি সজ্জন জিন্দল। রবিবার সন্ধেয় এক লিখিত বিবৃতিতে তাঁর বিরুদ্ধে এক তৃতীয় সারির অভিনেত্রীর তোলা ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন দেশের বৃহত্তম ইস্পাত কারখানার মালিক। শুধু তাই নয়, ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশকে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানিয়েছেন।

রবিবার দুপুরেই বিজেপি ‘দালাল’ হিসাবে পরিচিত একাধিক সংবাদমাধ্যমে জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, ‘গত বুধবার মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানায় জিন্দল গোষ্ঠীর কর্ণধারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী। অভিযোগপত্রে অভিযোগকারিণী দাবি করেছেন, ২০২১ সালে দুবাইয়ে একটি আইপিএল ম্যাচ দেখতে গিয়ে সজ্জন জিন্দলের সঙ্গে তাঁর আলাপ হয়। পরে সাংসদ প্রফুল্ল পটেলের ছেলের বিয়েতেও সাক্ষাৎ হয় তাঁদের। দুজনের মধ্যে ফোন নম্বর আদান-প্রদান হয়। মুম্বইতেও দেখা হয়েছে বেশ কয়েকবার। তাঁর ভাইয়ের একটি সম্পত্তি কিনতে সজ্জন আগ্রহ দেখিয়েছিলেন।  গত বছরের জানুয়ারি মাসে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন জিন্দল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তিনি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। এ বার আদালতের নির্দেশেই এফআইআর দায়ের করতে বাধ্য হয়েছে পুলিশ।’

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘চিকি‍ৎসক-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে জিন্দল গোষ্ঠীর কর্ণধারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে শিগগিরই সজ্জন জিন্দলকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল শুরু হওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই মুখ খুলেছেন  জিন্দল গোষ্ঠীর কর্ণধার।  

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার