হলফনামায় ভুল তথ্য, বিহারের ৪২ বিধায়ককে নোটিশ ধরাল পটনা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিধানসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনে দায়ের করা হলফনামায় ভুল তথ্য দেওয়ায় একসঙ্গে রাজ্যের ৪২ বিধায়ককে নোটিশ ধরাল পটনা হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সঠিক জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যাদের নোটিশ ধরানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য বিজেন্দ্র কুমার যাদব, প্রাক্তন মন্ত্রী জীবেশ মিশ্র, বিধায়ক চেতন আনন্দ, আরজেডি বিধায়ক অমরেন্দ্র প্রসাদ।

গত বছরের শেষের দিকে বিহার বিধানসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতা দখল করেছিল নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। ২৪৩ আসনের মধ্যে ২০২ আসনেই জয়ী হয়েছিলেন জেডিইউ-বিজেপি-লোক জনশক্তি পার্টি-হামের প্রার্থীরা। কোনও ক্রমে ২৫ আসনে জিতে বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছিল লালু প্রসাদ যাদবের আরজেডি।  বিধানসভার বিভিন্ন আসন থেকে জয়ী ৪২ বিধায়ক নির্বাচন কমিশনে দায়ের করা হলফনামায় সঠিক তথ্য দেননি এবং আসল তথ্য গোপন করেছেন,  অভিযোগ করে পটনা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পরাজিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মামলার শুনানি ছিল পটনা হাইকোর্টে। ৪২ বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর আখ্যা দিয়ে বিচারপতি বলেন, ‘নির্বাচনী হলফনামা সঠিকভাবে জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন প্রার্থীর সম্পত্তি এবং অন্যান্য তথ্য সম্পর্কে তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান একটি গুরুতর বিষয়, কারণ ভোটাররা হলফনামা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোন প্রার্থীকে ভোট দেবেন তা নিয়ে মনস্থির করেন। ফলে ভোটারদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা কোনও ভাবেই কাম্য নয়।’

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?