জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানিয়ে আত্মহত্যা কৃষকের, কেন…

উদ্ধার সুইসাইড নোট

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আত্মহত্যা করলেন বছর ৪৫-য়ের এক অন্নদাতা। মৃতের নাম দশরথ কেদারি। আত্মহত্যার ঘটনাটি ঘটে ওয়াদগাও আনন্দ গ্রামে, গত শনিবার। এলাকাবাসীর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। দেহের কাছে পড়েছিল একটি সুইসাইড নোট, যেখানে লেখা পেঁয়াজের জন্য তিনি সরকারের কাছে ন্যূনতম সহায়ক মূল্য চেয়েছিলেন। দরজায় দরজায় ঘুরতে হয়েছিল। কোনও প্রান্ত থেকে তাকে সাহায্য করা হয়নি। তাই, আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা আর তাঁর সামনে খোলা ছিল না।

আলেহা পেটা থানার স্টেশন হাউজ অফিসার প্রমোদ ক্ষীরসাগর জানিয়েছেন, কেদারি এবং তাঁর পরিবার কয়েক বছর ধরেই পেঁয়াজের চাষ করে আসছে। এবার ক্ষেত থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মতো পেঁয়াজ উৎপাদিত হয়েছিল। কেদারির আশা ছিল, ফসল বিক্রি করে চাষ করার খরচ উঠে আসবে। সেই খরচ না ওঠায় সে ফসলের ন্যূনতম সহায়কমূল্য চেয়ে আবেদন জানিয়েছিল। আবেদন না-মঞ্জুর হওয়ায় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে আজ আমায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। এর জন্য দায়ী সরকারের নিষ্ক্রিয়তা। আমার মতো বাকি অন্নদাতাদের যাতে এই চরম পথ নিতে না হয়, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি সরকার অন্নদাতাদের ন্যূনতম সহায়ক মূল্যের ব্যবস্থা করবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!