BIG BREAKING: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে অস্বীকার ফারুখ আবদুল্লার

শনিবার বিকেলে এক বিবৃতি দিয়েই রাষ্ট্রপতি পদে ভোটে না লড়ার কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) প্রার্থী বাছাই নিয়ে ফের ধাক্কা খেল বিরোধী শিবির। এনসিপি সুপ্রিমো (NCP Supremo) শরদ পওয়ারের (Sharad Pawar) পরে এবার বিরোধী শিবিরের হয়ে রাষ্ট্রপতি পদে ভোটে লড়তে অস্বীকার করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (EX CM Jammu-Kashmir) তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা (Farooq Abdullah)। শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আসন্ন রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম প্রস্তাব করায় যথেষ্টই সম্মানিত বোধ করছি। কিন্তু আমি বিনীতভাবে জানাচ্ছি, রাষ্ট্রপতি পদে ভোটে লড়া আমার পক্ষে সম্ভব নয়। কেননা, জম্মু-কাশ্মীর এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আমি সেই সঙ্কট নিরসনের জন্যই কাজ করতে বেশি আগ্রহী।’

গত বুধবারই রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের রণকৌশল নির্ধারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club) বৈঠকে বসেছিল ১৭টি বিরোধী দলের নেতা-নেত্রীরা (Opposition Party)। ওই বৈঠকে প্রথমে শরদ পওয়ারের (Sharad Pawar) নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী (Tmc Chairperson)। যদিও সক্রিয় রাজনীতিতে থাকতে চান বলে ওই প্রস্তাব ফিরিয়ে দেন এনসিপি সুপ্রিমো (Sharad Pawar)। তার পরেই বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা (Farooq Abdullah) ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির (Gopal Krishna Gandhi) নাম প্রস্তাব করেন মমতা (Mamata Banerjee)।

আর তৃণমূল নেত্রীর ওই প্রস্তাবেই কুপোকাত হয় বিজেপি। তড়িঘড়িই ফারুখ আবদুল্লাকে (Farooq Abdullah) ফোন করেন বিজেপি সভাপতি (Bjp President) জে পি নাড্ডা (J P Nadda)। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী শিবিরের হয়ে প্রার্থী না হতে ন্যাশনাল কনফারেন্সের (National Conference) প্রবীণ নেতাকে অনুরোধ জানান তিনি।

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী