সুইমিং পুলে পাঁচ বছরের নাবালকের ডুবে মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : গোয়ায় পানাজিতে বার্থ ডে পার্টি চলাকালীন সুইপিং পুলে ডুবে মৃত্যু হল পাঁচ বছরের এক নাবালকের। গত বুধবার ঘটনাটি ঘটলেও গোটা বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার। ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাক্ষ মৌসকার নামে পাঁচ বছরের একজন নাবালিক তাঁর মা-বাবা সঙ্গে বার্থ ডে পালন করতে ওল্ড গোয়া ভিলেজে গিয়েছিলেন। সেখানে একটি আবাসন চত্বরে এই বার্থ ডে পার্টি করা হয়েছিল। সেইসময়ই এই দুর্ঘটনাটি ঘটে। সকলের অজান্তেই সুইমিং পুলে পড়ে যান নাবালক। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে ওই নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বেশ খোঁজাখুজির পর দাক্ষকে সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়। নাবালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

নাবালকের পরিবারের সদস্যদের তরফে জানা গিয়েছে, শিশুটি বেশ কিছুটা সময় তার মা-বাবার সঙ্গেই ছিল। মাঝে কিছুটা সময়ের জন্য সে তার বন্ধুদের সঙ্গে খেলতে যায়। যে আবাসনে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার কর্মরত এক আধিকারিক জানান, সুইপিং পুলের ধারে কোনও আলোর বন্দোবস্ত ছিল না। ফলে একটা বিষয় স্পষ্ট অন্ধকারের মধ্যে শিশুটি একা খেলতে যাবে না। সুইপিং পুলের নিরাপত্তায় যা যা গাইডলাইন মানা প্রয়োজন, তা সবকিছুই মানা হয়েছিল। প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল। এটা শুধুই একটা দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

 

 

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?