চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইফোন না দিলে অনশন, ছেলের চাপে জর্জরিত ফুল বিক্রেতা মা

নিজস্ব প্রতিনিধিঃ কিনে দিতে হবে আইফোন। আর তা না দিলে অনশন। চাপে পড়ে ছেলেকে আইফোন কিনে দিল  ফুল বিক্রেতা মা । এই ঘটনার একটি ভিডিও এক্স-এ হ্যান্ডেলে পোস্ট করেছেন এক ব্যক্তি। বর্তমানে যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, ওই  ফুল বিক্রেতা আইফোন কেনার জন্য একটি মোবাইল স্টোরে দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন , তিনি কোন ফোনটি চান? সেই উত্তরে এক মহিলা বলেন,’ আমি মন্দিরের বাইরে ফুল বিক্রি করি, আমার ছেলে আইফোন কিনবে বলে আবদার করেছে। আমি কিনে দিইনি বলে তিন দিন ধরে খাইনি। সেইজন্য তিনি তার ছেলেকে  নিয়ে মোবাইল কিনতে এসেছেন।‘

১৮ অগস্ট এই ভিডিও পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করার পর থেকে এটি তিন লাখেরও বেশি ভিউ পেরিয়েছে। ভিডিও দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এই আইফোন দিয়ে কী করবেন? সেই টাকা যদি তুমি কোনো ভালো কাজে ব্যবহার করতে তাহলে  ভালো হত।‘ আবার কেউ লিখেছেন,’ তুমি এই ফোনটা না কিনে মায়ের পাশে দাঁড়াতে পারতে।‘ একথায় এই ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।    

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ