‘আমায় হিন্দু বিরোধী বলা ভুল’, অবসর নিয়েই মুখ খুললেন প্রাক্তন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্মীয় বিষয়ক এক মামলা শুনতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘আপনাদের ভগবানকে বলুন নিজের জন্য কিছু করতে।’ তাঁর ওই মন্তব্য নিয়ে শোরগোল বাঁধিয়ে দিয়েছিলেন হিন্দুত্বের পোস্টার বয়রা। এমনকি এক কট্টর হিন্দুত্ববাদী আইনজীবী তো এক ধাপ এগিয়ে ভরা এজলাসেই  তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার চেষ্টা চালিয়েছিলেন। তাঁর করা মন্তব্য নিয়ে হিন্দুত্ববাদীরা ‘রে-রে’ করে তেড়ে আসলেও নীরব ছিলেন দেশের ত‍ৎকালীন প্রধান বিচারপতি বিআর গাভাই। গত ২৩ নভেম্বর বিচারপতির পদ থেকে অবসর নিয়েই মুখ খুলেছেন তিনি। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রাক্তন বিচারপতি গাভাই বলেছেন, ‘আমাকে হিন্দু বিরোধী বলাটা পুরোপুরি ভুল।’ পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন শিরদাঁড়া বিক্রি করা প্রাক্তন কয়েকজন বিচারপতির মতো তিনি সরকারি কোনও পদ নেবেন না। তবে রাজনীতিতে পা রাখার বিষয়টি অস্বীকার করেননি।

ভরা এজলাসে তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার চেষ্টার ঘটনায় তিনি যে বিচলিত হয়ে পড়েননি, তাও সাক্ষাতকারে স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘ওই ঘটনা আমার জীবনে কোনও প্রভাব ফেলেনি। আমি জানি না, ওই ঘটনা যিনি ঘটিয়েছিলেন তার কি উদ্দেশ্য ছিল। তবে আমায় হিন্দু বিরোধী বলা ভুল।’ তবে ওই ঘটনার পর পর্যবেক্ষণ মন্তব্য করার ক্ষেত্রে তিনি বাড়তি সতর্ক ছিলেন, তাও স্বিকার করে নিয়েছেন প্রাক্তন বিচারপতি গাভাই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাড়তি সতর্ক হয়েছিলাম। কেননা বুঝতে পেরেছিলাম, আমার মন্তব্যকে বিকৃতভাবে পেশ করবে সংবাদমাধ্যমের একাংশ।’

তিনি প্রধান বিচারপতি থাকাকালীন রাজনৈতিক সংবেদনশীল মামলা নির্দিষ্ট কোনও বিচারপতির বেঞ্চে (যাকে বলে বেঞ্চ ফিক্সিং) পাঠানো হয়নি বলেও দাবি করেছেন গাভাই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক সংবেদনশীল মামলা নিয়ে কখনও সরকারের তরফে চাপ দেওয়া হয়নি। অন্য কোনও জায়গা থেকেও অনুরোধ আসেনি।’

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?