Cyrus: হিন্দু রীতি মেনে শেষকৃত্য পার্সি সাইরাসের

মুম্বইয়ের ওর্লির মহাশ্মশানে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হিন্দু রীতি মেনে দাহ করা হল শিল্পপতি সাইরাস মিস্ত্রির। মঙ্গলবার মধ্য মুম্বইয়ের ওর্লির শ্মশানে বিশিষ্ট এই শিল্পপতির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতির বড় ভাই শাপুর মিস্ত্রি, মহারাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী ইকবার চাগলা, শিলপ্পতি অনিল আম্বানি, অজিত গুলাবচাঁদ, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।

গত রবিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান এই বিশিষ্ট শিল্পপতি। রবিবার তিনি গিয়েছিলেন গুজরাতের উধাবায়। সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। ধাক্কা মারে ডিভাইডারে। প্রবল ধাক্কায় গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটানস্থলেই প্রাণ হারান সাইরাস। দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও তিনজন। এই তিনের মধ্যে তাদের গাড়ি চালকও রয়েছেন।

তাঁর নিথর দেহ রাখা ছিল মুম্বইয়ের বিখ্যাত জেজে হসপিটালে। জেজে হাসপাতাল থেকে সাদা ফুল-মালায় ঢেকে নিয়ে আসা হয় তাঁর বাড়ি। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান মুম্বইয়ের বিশিষ্টজনেরা। ছিলেন সাইরাস মিস্ত্রির নিকটবন্ধুরা। শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে শিল্পপতির বাড়ি আসেন তাঁর আত্মীয়পরিজন। বেলা ১২টার পর তাঁর দেহ শববাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ওর্লির শ্মশানে। হিন্দু রীতি মেনে পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন। মুখাগ্নি করেন তাঁর ছেলে।

যদিও কী কারণে হিন্দু রীতি মেনে সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হল সে ব্যাপারে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি।বিশিষ্ট এই শিল্পপতির শেষকৃত্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের। রয়ে গেল বিশাল সম্পত্তি।

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের