অল্পের জন্য প্রাণে বাঁচার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ফারুক আব্দুল্লাহ, যা বললেন তিনি…

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এনএসজির নিরাপত্তা ভেদ করে নিশানা করা হয়েছিল তাঁকে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। প্রাণঘাতী সেই হামলার পর এই প্রথম মুখ খুললেন ফারুক আব্দুল্লাহ। প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন,  ‘ঈশ্বর আমাকে বাচিয়েছেন।’   

বুধবার গ্রেটার কৈলাশ এলাকায় অনুষ্ঠান চলাকালীন ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি আবদুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগে কমল সিং জামওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ধরা পড়ার পর একটুও অনুতাপ প্রকাশ না করে করে জানান তিনি গত ২০ বছর ধরে হত্যার পরিকল্পনা করেছিলেন। প্রবীণ নেতা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিযুক্ত পেছন থেকে গুলি চালায়। এই ঘটনার পর প্রথম প্রকাশ্যে তিনি বলেছেন, “আমি ভালো আছি এবং ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।” ভয়ানক সেই মুহূর্তের কথা স্মরন করে তিনি বলেন, “হামলাকারী আমার ঘাড়ের কাছে চলে এসেছিল।  শেষ মুহূর্তে, এনএসজি সহ নিরাপত্তা কর্মীরা তাকে  ধরে ফেলে। আমাকে তাৎক্ষণিকভাবে আমার গাড়িতে তুলে নিরাপদে  নিয়ে যাওয়া হয়।”  তবে জেড+ ক্যাটাগরির সুরক্ষা সত্বেও ওমর আবদুল্লাহর উপর হামলা সংবেদনশীল কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।

কে এই আক্রমণকারী?

ফারুক আবদুল্লাহর উপর হামলাকারী অভিযুক্তকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। হামলাকারীর নাম কমল সিং জামওয়াল, সে জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কমল সিং ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। জম্মুর ওল্ড সিটি এলাকায় তার বেশ কয়েকটি দোকান রয়েছে এবং এই দোকানগুলি থেকে পাওয়া ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত জানিয়েছে যে সে ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিল। গুলি চালানোর পর অনুতাপ প্রকাশ না করেই তিনি বলেছেন, “আমি ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল।”

যা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা

বিয়েতে উপস্থিত ছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। অনুষ্ঠানে উপস্থিত রাকেশ সিং বলেন, “ন্যাশনাল কনফারেন্স পার্টির লিগ্যাল সেলের সভাপতির মেয়ের বিয়ে ছিল। আমরা সবাই বসে ছিলাম। ডাক্তার সাহেব (ফারুক আবদুল্লাহ) বললেন, “আমরা এখন চলে যাচ্ছি।” আমরা যখন যাচ্ছিলাম, তখন একজন লোক এগিয়ে এসে ডাক্তারের দিকে রিভলবার তাক করে। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেয় এবং গুলিটি মাথার উপর দিয়ে চলে যায়।” জম্মু ও কাশ্মীরের মন্ত্রী সতীশ শর্মা বলেছেন যে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ফারুক আবদুল্লাহ সহ সকলেই নিরাপদে আছেন।

বাবার উপর হামলা নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, “আল্লার কৃপা ! বাবাকে খুব কাছ থেকে নিশানা করা হয়েছিল । এই মুহূর্তে বিস্তারিত তথ্য মেলেনি ৷ তবে জানা গিয়েছে, লোডেড পিস্তলধারী এক ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়েছিল । তবে তাঁর ঘনিষ্ঠ সুরক্ষা বলয়ে থাকা নিরাপত্তা কর্মীরা সেই চেষ্টা ব্যর্থ করে । এই মুহূর্তে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন রয়েছে ৷ কেউ একজন জেড প্লাস (Z+) এবং NSG নিরাপত্তায় থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে যেতে পারল কী করে ?”

 

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের