কেন্দ্রীয় বাজেটে নয়া দিশা অস্তমিত, ওষুধ থেকে পড়াশোনার খরচে কোন জিনিসের দাম কমল–বাড়ল?‌

আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬), পেশ হয়েছে তৃতীয় মোদি সরকারের অধীনে নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তাঁর বাজেটে বেশকিছু বড় ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬), পেশ হয়েছে তৃতীয় মোদি সরকারের অধীনে নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তাঁর বাজেটে বেশকিছু বড় ঘোষণা করেছেন। কিন্তু তাঁর বাজেট মধ্যবিত্তদের জন্যে কতটা উপকারী প্রমাণিত হল? কেননা গোটা বাজেট পর্বে এই বিষয়টির ওপরই তীক্ষ্ণ নজর থাকে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের। যোগাযোগ ব্যবস্থা থেকে আয়কর, নিত্যনৈমিত্ত জিনিসপত্র, প্রযুক্তিগত বিষয়ে একাধিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে দেশজুড়ে ১৫ হাজার স্কুল এবং ৫০০ কলেজে ল্যাব খোলার ঘোষণা করেছেন। কিন্তু যার দিকে সবার নজর তা হল, নিত্যনৈমিত্ত জিনিসপত্র তথা দৈনন্দিন জিনিসপত্রের উপর কতটা দাম বাড়ল এবং কমল। এদিন বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক হ্রাসের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার অর্থ সেগুলি সবটাই সস্তা হয়ে যাবে। কোনও কোনও পণ্যে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। তবে কাস্টমস শুল্ক বেড়েছে। এর ফলে কাস্টমস মারফত যে যে পণ্য ভারতে আসে সবটারই দাম বাড়বে। তবে এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষ আশাবাদী ছিলেন। বাজেটের শুরুতেই শিক্ষা থেকে কর্মসংস্থান, আয়করে একাধিক সুযোগ দেওয়া হয়েছে। তবে এদিন বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। সুতরাং কোন কোন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমল?

দাম কমল

১. ক্যান্সারের ১৭টি ওষুধ। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধের দাম কমেছে। ১৭ টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে।
২. CNG, বায়ো গ্যাস, সোলার প্যানেল
৩. চামড়ার ব্যাগ, জামা-কাপড়, সিন্থেটিক ফুটওয়্যার তথা জুতো
৪. স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ
ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি
৫. সি ফুড, খেলার সামগ্রী, বিদেশ ভ্রমণ সস্তা হবে
৬. মাইক্রোওয়েভ, বিমানের যন্ত্রাংশ
৭. বিড়ি, TCS, যাঁরা মেডিক্যাল ও উচ্চশিক্ষার কারণে বিদেশ ভ্রমণে যাবেন, তাঁদের জন্যে TDS-এ ৫ শতাংশ কমে ২ শতাংশ করা হয়েছে।
সুতরাং সামুদ্রিক পণ্যের দাম কমবে। চামড়া শিল্পকে ছাড় দেওয়া হচ্ছে। দাম কমছে পারমাণবিক বিদ্যুৎ- এর।

পণ্য দামি হবে

সিগারেট, মদ, তামাকজাত পণ্য,নির্দিষ্ট কিছু খনিজ

সুতরাং এবারের বাজেটে মূলত আত্মনির্ভরতায় জোর দিয়েছে মোদি সরকার। ইচ্ছাকৃতভাবে কিছু পণ্যের আমদানি কর বাড়ানো হয়েছে। আবার কিছু কিছু পণ্যের যন্ত্রাংশ, বা সামগ্রীর উপর আমদানি কর কমানো হয়েছে। ফলে কিছু বিদেশি পণ্যের দাম বাড়বে। কমবে ভারতীয় পণ্যের দাম। তবে এবারের বাজেট নিয়ে হতাশ নেশাড়ুরা। কেননা মদ, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্যের দাম বাড়ছে। কিন্তু ক্যান্সারের ওষুধের দাম কমায় আমজনতা স্বস্তি পেয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ায় খানিকটা হতাশ হয়েছেন মধ্যবিত্ত। আগামী, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। কিন্তু কেন্দ্রীয় সরকার অস্তমিত, এই বাজেটে বাংলাকে পুরোপুরিভাবে বঞ্চিত করা হয়েছে বলে আওয়াজ উঁচিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার