উদ্ধার কোটি টাকার গাঁজা, দিল্লিতে গ্রেফতার ৪ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাঁজা পাচার রুখল দিল্লি পুলিশ। আন্তঃরাজ্য মাদক সরবরাহ র‌্যাকেটের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তদের কাছ থেকে মিলেছে প্রায় ৩৫৭ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

এই প্রসঙ্গে দিল্লির ক্রাইম শাখার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তরা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দিল্লি-এনসিআরে সরবরাহ করত। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন ওড়িশার বাসিন্দা সন্দীপ, জোগিন্দর, নবীন কুমার এবং রাজেশ। এক গোয়েন্দার কাছ থেকেই মাদক চক্রের খোঁজ পায় পুলিশ। খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করতেই গ্রেফতার হলেন চার অভিযুক্ত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ ।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার হওয়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল। এনারাই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে গাঁজা এনে দিল্লিতে সরবরাহ করত। অভিযুক্ত  চারজন ছাড়া আর কারা এই মাদক চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতেই পুলিশ তল্লাশি শুরু করেছে।  একথায় বলা যায়, গাঁজা পাচার রুখে নয়া সাফল্য পেল দিল্লি পুলিশ।

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা