হামলার আশঙ্কা, শিল্পপতি গৌতম আদানিকে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি ( industrialist Gautam Adani) পেলেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে গোয়েন্দা দফতর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে, গৌতম আদানির (Gautam Adani) ওপর হামলার আশঙ্কা রয়েছে।  গোয়েন্দা দফতরের প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই স্বরাষ্ট্র মন্ত্রক এই শিল্পপতির জন্য জেড ক্যাটগরির নিরাপত্তা  বরাদ্দ করেছে।

সূত্রের খবর, গৌতম আদানিকে ঘিরে রাখবে ৩০জন সশস্ত্র বাহিনী। এর জন্য খরচ এই শিল্পপতিকেই বহন করতে হবে। এর আগে মুকেশ অম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকে জেড ক্যাটাগরির (‘Z category) নিরাপত্তা বরাদ্দ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  গৌতম আদানির মতো এই তাদেরও নিরাপত্তার খরচ বহন করতে হচ্ছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (home minsitry) এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিকমহলের একাংশের মতে, কেন্দ্র বেছে বেছে সেই সব শিল্পপতিদের নিরাপত্তার ঘেরাটোপে রেখে দিচ্ছে, যারা বিজেপি-পন্থী বা বিজেপি সরকারের সমর্থক। তাদের মতে, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় শিল্পপতিদের ওপর হামলার আশঙ্কা রয়েছে, তবে সেটা কি শুধুমাত্র সেই সব শিল্পপতি, যারা সরকারের অত্যন্ত প্রিয়। হামলা (attck) তো অন্য শিল্পপতিদের ক্ষেত্রেও হতে পারে। তাদের ব্য়াপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন চুপচাপ করে বসে রয়েছে।   যদিও স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে, গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করেই গৌতম আদানির জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। 

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!