রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই নিট (NEET) পরীক্ষা। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন ২২ বছরের এক যুবক। কিন্তু সেই স্বপ্ন পূরণের লড়াইয়ের মধ্যেই চরম সিদ্ধান্ত নিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিজয়নগর থানা এলাকায়।  সূত্রের খবর, ওই ছাত্র দীর্ঘদিন ধরে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছিলেন। একাধিকবার পরীক্ষায় অংশ নিলেও কাঙ্ক্ষিত সাফল্য না মেলায় তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো নিজের ঘরে পড়াশোনা করতে যান তিনি। পরেরদিন সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে তাঁরা দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়নগর থানার পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের সময় পুলিশ জানতে পারে, আত্মহত্যার আগে নিজের মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করেছিলেন ওই ছাত্র। ভিডিওতে তিনি জানান, বহুবার চেষ্টা করেও নিট পরীক্ষায় সফল হতে পারেননি। সেই ব্যর্থতা ও মানসিক চাপই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন।

আরও পড়ুনঃ  দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

কোতওয়ালি এলাকার এসিপি উপাসনা পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ ছাত্রের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে এবং ভিডিও-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকেও গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, রাত পোহালেই হতে চলেছে নিট-ইউজি ২০২৬ পরীক্ষা। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২২.৭৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। তার আগেই এক পরীক্ষার্থীর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা