Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় নৈশক্লাব অগ্নিকাণ্ডে গ্রেফতার কো-ওনার অজয় গুপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ায় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবের চার কো ওনারের অন্য একজন অজয় গুপ্তাকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনার পর থেকে পলাতক ছিল অজয়। দিল্লিতে আটক করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়। তারপর তাঁকে আটক করা হয়।  মঙ্গলবার রাতে গোয়া পুলিশের একজন মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এই মামলায় আটক হওয়া ষষ্ঠ ব্যক্তি অজয়।

গোয়া পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ তাকে খুঁজে পেতে প্রথমে ব্যর্থ হয়। তারপরই অজয়ের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়। গোয়াতে আনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অজয় গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় স্পাইনালের সমস্যা নিয়ে  লাজপত নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গোয়া পুলিশ অজয় গুপ্তাকে হেফাজতে নেয়। ট্রানজিট রিমান্ডে গোয়া নিয়ে যাওয়ার আগে বুধবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে। ৭ ডিসেম্বর অগ্নিকাণ্ডের পর থেকে পুলিশ নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মচারী ভরত কোহলিকে গ্রেফতার করেছিল।

নাইটক্লাবের অপর কো-ওনার সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধেও লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে। আরও দুই মালিক – সৌরভ এবং গৌরব লুথরা – থাইল্যান্ডের ফুকেটে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। দু’জনের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে। আরপোরা সমুদ্র সৈকতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই  লুথরা ভাইয়েরা দিল্লি থেকে ফুকেটে পালিয়ে যান।

অগ্নিকাণ্ডের পর, কর্তৃপক্ষ জানতে পারে যে ভ্যাগেটর সমুদ্র সৈকতে বার্চ ব্বাই রোমিও লেনের আরও একটি ক্লাব অগ্নি ও নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে তৈরি হয়েছে। সরকারি জমিতে অবৈধভাবে ওই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নির্দেশে ওই ক্লাবটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল