দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ), খড়গওয়াসলার প্রাক্তন ছাত্র ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কর্পসে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের বর্ণময় সামরিক জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। মরুপ্রধান সীমান্ত এলাকায় একটি আর্মার্ড রেজিমেন্টের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেডের কমান্ডও সামলেছেন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন-স্তরের ফোর্সের নেতৃত্ব দিয়ে অর্জন করেছেন অনন্য অভিজ্ঞতা। লেফ্টেন্য়ান্ট জেনারেল পদে উন্নীত হওয়ার পর তিনি ২১ স্ট্রাইক কর্পসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর দক্ষিণ-পশ্চিম কমান্ড এবং দক্ষিণ কমান্ড, ভারতীয় সেনার দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেন তিনি। পশ্চিম সীমান্তে দুটি বড় অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। সামরিক নেতৃত্বের পাশাপাশি কৌশলগত পরিকল্পনা, আধুনিকীকরণ এবং সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ধীরাজ শেঠ। সেনা সদর দফতরে একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনঃ পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

প্রসঙ্গত, ১৯৯৭ সালে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর অবসরের পর এই প্রথম আর্মার্ড কর্পস থেকে কোনও কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর প্রধান হতে চলেছেন। দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং নেতৃত্বের গুণে ধীরাজ শেঠের এই নিয়োগকে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন অনেকেই।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে