পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই দেশের কিছু এলাকায় ডিজেলের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। বেশ কিছু পেট্রল পাম্পে ডিজেলের বিক্রি বেড়ে যায়। বিষয়টি খোঁজ নিতেই আসল তথ্য সামনে আসে। জানা যায়, বাল্ক ডিজেল (একসঙ্গে অনেকটা জ্বালানি কেনে যারা) ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পেট্রোল পাম্প থেকে বেশি জ্বালানি কিনছেন। মূলত বড় শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থার গ্রাহকরা অতিরিক্ত ডিজেল সাধারণ পেট্রল পাম্প থেকে কিনছিলেন। কারণ, ডিজেলের বাল্ক এবং খুচরো দামের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে। দিল্লিতে সাধারণ পেট্রল পাম্পে ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.২০ টাকা হলেও। বাল্ক ক্রেতাদের জন্য সেই দাম প্রায় ১৩৪.৫০ টাকা। কলকাতায় সাধারণ পেট্রল পাম্প থেকে ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৮২ টাকা। কলকাতাতেও বাল্ক সেল পয়েন্টে ডিজেলের দাম প্রায় ১৫০ টাকার কাছাকাছি। তাই সেই দামের বিরাট পার্থক্য হওয়ায় সাধারণ পেট্রল পাম্প থেকেই ডিজেল প্রচুর পরিমাণে তুলে নিচ্ছিল শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থার গ্রাহকরা। তাতে লাগাম টেনেছে কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তাতে বলা হয়েছে, এ বার থেকে শিল্প, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক সংস্থাগুলি আর সাধারণ পেট্রল পাম্প থেকে বিশাল পরিমাণে জ্বালানি কিনতে পারবে না। তাদের নির্দিষ্ট বাল্ক সাপ্লাই চ্যানেলের মাধ্যমেই জ্বালানি (মূলত ডিজেল) সংগ্রহ করতে হবে। এই নিয়ম আপাতত ৯০ দিনের জন্য কার্যকর করা হয়েছে।

আরও পডুন: নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

সাধারণ গ্রাহকদের জ্বালানি সঙ্কট ঠেকাতেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, খুচরো পাম্প থেকে কোনও গ্রাহক বা গাড়িকে দিনে ২০০ লিটারের বেশি ডিজেল দেওয়া যাবে না। সেই জ্বালানি পুনরায় বিক্রিও হবে না। তবে ব্যক্তিগত গাড়ি, বাইক বা সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না। তাই তাদের চিন্তার কোনও কারণ নেই। এই নিয়ম মূলত শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য লাগু হয়েছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের পেট্রল ও ডিজেল তাদের অনুমোদিত ডিপো বা নির্দিষ্ট পাম্প থেকে সংগ্রহ করতে হবে। জ্বালানির কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর