পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

পুজোর জন্যে ফুল তুলতে গিয়ে ২৩ তলা ভবন থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে গ্রেটার নয়ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর জন্যে ফুল তুলতে গিয়ে ২৩ তলা ভবন থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে গ্রেটার নয়ডা পশ্চিমের ‘মহাগুন মাইউডস’ হাউজিং সোসাইটিতে। নিহত বাবা রণদীপ দাসের বয়স ৪০ বছর, আর ছেলে আরভের বয়স ১১ বছর। স্থানীয় সূত্রের খবর, আজ সকালে শ্যাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারটি। সেই সময়েই বারান্দার গ্রিলের গা ঘেঁষে থাকা গাছ থেকে ফুল পাড়ার চেষ্টা করে ছোট্ট আরভ।

ওই হাউজিং কমপ্লেক্সের ২৩ তলায় থাকতেন তাঁরা। বৃষ্টির কারণে বারান্দাটি ভেজা ছিল। ফুল তুলতে গিয়ে আচমকাই পা পিছলে নিচে পড়ে যায় আরভ। তাঁকে বাঁচাতে গিয়ে বাবা রণদীপ বাবুও ছুটে যান। ছেলেকে আঁকড়ে ধরতে গিয়ে তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। ২৩ তলা থেকে নিচে পড়ে দুজনেরই মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিসরখ থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এরপর তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনায় গোটা আবাসনে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করছে।

এই ঘটনার জেরে আবাসনের নিরাপত্তা ও বারান্দার সুরক্ষাবেষ্টনী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। আপাতত পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে। প্রয়োজনীয় তথ্য অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি