‘হিন্দুরাষ্ট্রে’ সান্তাক্লজের টুপি বিক্রিতে বাধা, ওড়িশায় হেনস্থা দরিদ্র হকারকে, নিন্দায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা : সামনেই বড়দিন। লাল টুপি, ক্রিসমাস ট্রি, বিভিন্ন রংয়ের আলোর পসরা সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। সান্তা ক্লজের টুপি নিয়ে হকারিও করতে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু সান্তা টুপি বিক্রি করতে গিয়ে এক হকারকে হেনস্থার শিকার হতে হল বিজেপি শাসিত রাজ্যে। ওড়িশাতে সান্তা টুপি বিক্রি বন্ধের নির্দেশ।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠানে চিকেন প্যাটেজ বিক্রি করার অভিযোগে দরিদ্র হকার কে মারধর করার অভিযোগ উঠেছিল গেরুয়া ধ্বজাদারিদের বিরুদ্ধে। এবার পড়শী রাজ্য ওড়িশায় তেমনি একটি ছবি দেখতে পাওয়া গেল। হিন্দু রাষ্ট্রে সান্তাক্লজের টুপি বিক্রি করা যাবে না। এই ফতোয়া জারি করেই দরিদ্র হকার কে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্বঘোষিত হিন্দুত্ববাদী এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে।

ভিডিওতে দেখা গিয়েছে, সাদা গাড়ি থেকে একজন নেমে বিক্রেতাদের ধর্ম ও বাসস্থান সম্পর্কে জিজ্ঞেস করছে। তাঁদের বলা হয়, এটা জগন্নাথের রাজ্য, এখানে খ্রীষ্টানদের জিনিস বিক্রি করা চলবে না। বিক্রি করতে হলে জগন্নাথের জিনিস বিক্রি করতে হবে। বড়দিন সানে হওয়ায় বিক্রেতারা সান্তাক্লজের টুপি বিক্রি করছিলেন। খ্রিস্টান জিনিসপত্র বিক্রি করার জন্য তাদের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। বিক্রেতারা হিন্দু হয়ে সান্তা টুপি বিক্রি করছে শুনে অত্যাচার শুরু হয়। বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

যে যুবককে হুমকি দিতে দেখা গিয়েছে, তাকে আরও বেশ কয়েক জায়গায় একই ধরনের ঘটনা ঘটিয়েছে। বিক্রেতা নিজেদের ভুল বুঝতে পারছিলেন না। সান্তাটুপি বিক্রি করে তাঁরা কী ভুল করেছেন সেটাই বুঝতে পারছেন না।

এই ঘটনায় নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এক্সপোস্টে সেই ছবি শেয়ার করে তৃণমূল লিখেছে,

২০২৫ সালে বিজেপির 'নতুন ভারত' দেখতে এমনই। ওড়িশায় ক্রিসমাসের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তার ধারে সান্তা টুপি বিক্রি করা গরীব বিক্রেতাদের ধর্মের ভিত্তিতে হয়রানি, বঞ্চনা এবং হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ওড়িশাকে "হিন্দু রাষ্ট্র" ঘোষণা করে খ্রিস্টান জিনিসপত্র বিক্রি নিষেধ করা হচ্ছে। বিজেপির অধীনে ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুন্ন করার চেষ্টা চলছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, নরেন্দ্র মোদি কি এইভাবে সবকা সাথ, সবকা বিকাশ চেয়েছেন?

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক