মোরবি কাণ্ডে ওরেভার ম্যানেজিং ডিরেক্টরের জামিন খারিজ গুজরাট হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোরবি ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে ‘ওরেভা গ্রুপ’-এর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ পটেলের জামিন খারিজ করলো গুজরাট হাইকোর্ট। ওরেভা গ্রুপ ছিল এই মোরবি ব্রিজের দায়িত্বে। এদিন গুজরাট হাইকোর্টের বিচারপতি দিব্যেশ জোশী জয়সুখ পটেলের  জামিনের আবেদনটি খারিজ করার আদেশ দেন। এদিন সরকারের পক্ষ থেকে বলা হয় প্যাটেল একজন ব্যবসায়ী, তদন্ত শেষ হয়েছে। তাই আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিক। তবে বিরোধী আইনজীবী জানান, এটি কোনও সাধারণ অবহেলার মামলা নয় বরং “গুরুতর অবহেলা”। যার জেরে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, সেতু নির্মাণ বা সংস্কারের কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আদতে ঘড়ি নির্মাতা সংস্থা ওরেভাকে ব্রিটিশ জমানায় তৈরি ঝুলন্ত সেতু মেরামতি ও সংস্কারের দায়িত্ব দিয়েছিল মোরবি পুরসভা। অভিযোগ, জীর্ণ হয়ে যাওয়া তার না বদলে সেতুর মেঝের অ্যালুমিনিয়ামের পাত বদলে আর রং করেই দায় সেরেছিল ওরেভার থেকে বরাত পাওয়া ‘দেবপ্রকাশ সলিউশনস’ নামে একটি ঠিকা সংস্থা। ৪ স্তরের নতুন অ্যালুমিনিয়াম পাতগুলিকে ধরে রাখতে পারেনি পুরনো তারগুলি।

তাই ২০২২ সালে ৩০ অক্টোবর রাতে মাচ্ছু নদীর ওই সেতু ভেঙে মৃত্যু হয় ১৪১ জনের। তাই এই ঘটনার পর ওরেভার মোরবির ম্যানেজার-সহ ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মোরবিতে শতাব্দীপ্রাচীন সেতু সংস্কারের জন্য মোট ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর