সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে গুজরাত হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে গুজরাত হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আদেশ দেওয়া সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে বলে কড়া নিন্দা শীর্ষ আদালতের। গুজরাতের একটি ধর্ষণের ঘটনায় গর্ভপাতের মামলায় গুজরাত হাইকোর্টের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত নির্যাতিতার গর্ভপাতের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই রায়ের পরে গুজরাত হাইকোর্ট আবেদনকারীকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল।

গত সপ্তাহে, বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ জরুরি ভিত্তিতে নির্যাতিতা তরুণীর গর্ভপাত করার আর্জির পরিপ্রেক্ষিতে নতুন করে মেডিকেল পরীক্ষা করার নির্দেশ দেয়।  ২০ অগস্টের মধ্যে হাসপাতাল থেকে রিপোর্ট চাওয়া হয়। সোমবার শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী শীর্ষ আদালতকে জানান, ২৫ বছর বয়সী তরুণী ৭ অগস্ট হাইকোর্টে গিয়েছিলেন। পরের দিন আবেদন নেওয়া হয়েছিল। হাইকোর্ট ৮ অগস্ট গর্ভধারণের অবস্থার পাশাপাশি আবেদনকারীর স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়। মেডিক্যাল টেস্টের রিপোর্ট ১০ অগস্ট জমা দেওয়া হয়।

শীর্ষ আদালত উল্লেখ করে যে রিপোর্টটি হাইকোর্ট ১১ অগাস্ট রেকর্ডে নিয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে বিষয়টি ১২ দিন পরে অর্থাৎ ২৩ অগস্টে তালিকাভুক্ত করা হয়। এই কালবিলম্বেরও নিন্দা করে শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, শনিবারের আদেশটি শুধুমাত্র একটি “করণিক ত্রুটি” । আগের আদেশে একটি করণিক ত্রুটি ছিল এবং সেটি শনিবার সংশোধন করা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করার জন্য গুজরাত হাইকোর্টকে  অনুরোধ জানানো হবে। 

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay