একেই বলে কর্মফল! ৫০০ টাকা ঘুষ নেওয়ায় পুলিশ কর্মীর ৫ বছরের জেল

২০১৪ সালে ঘুষ মামলায় অভিযুক্ত হয়েছিলেন ওই পুলিশকর্মী, ১০ বছর মামলা চলার পর অবশেষে মামলায় হার হল পুলিশকর্মীর এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ড হল তাঁর, সঙ্গে জরিমানাও দিতে হবে অভিযুক্ত পুলিশকর্মীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে কর্মফল! ৫০০ টাকা ঘুষ নিয়েও শাস্তি পেতে হল এক পুলিশকর্মীর। জেল হল ৫ বছরের। এও সম্ভব! ঘুষ আর পুলিশ শব্দটি ওতোপ্রতোভাবে জড়িত। লাখ লাখ টাকার ঘুষ খেয়ে রাতারাতি আইনী মারপ্যাচে জড়িয়েছেন, এমন বহু পুলিশ অফিসারের কথিত অপরাধ সংবাদের শিরোনাম হয়েছে। কিন্তু তা বলে মাত্র ৫০০ টাকা ঘুষ খেয়েই সাজা খাটতে হবে, এমনটা শুনেছেন কখনও? যদিও ১ টাকা হোক বা ১ কোটি ঘুষ খাওয়া মানেই অপরাধ। তাই হয়তো আইনী নজর থেকে বাঁচতে পারলেন না গুজরাতের মরবি থানার এক পুলিশকর্মী। তবে এই চমকপ্রদ ঘটনাটি ১০ বছর আগের ঘটনা। ২০১৪ সালে ঘুষ মামলায় অভিযুক্ত হয়েছিলেন ওই পুলিশকর্মী, ১০ বছর মামলা চলার পর অবশেষে মামলায় হার হল পুলিশকর্মীর এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ড হল তাঁর, সঙ্গে জরিমানাও দিতে হবে অভিযুক্ত পুলিশকর্মীকে। জানা গিয়েছে, মরবি জেলার মালিয়া থানার একজন কনস্টেবল ছিলেন ওই পুলিশকর্মী।

পাসপোর্ট যাচাইয়ের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে এসিবি-র হাতে ধরা পড়েছিলেন তিনি। এই মামলায় সম্প্রতি গুজরাতের একটি স্থানীয় আদালত অভিযুক্ত পুলিশকর্মীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযুক্ত পুলিশকর্মী পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। তথ্য আরও বলছে, ২০১৪ সালে, অভিযোগকারী পূজা জানিয়েছেন, ২০১৪ সালে তিনি তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে নাইরোবি গিয়েছিলেন। যার জন্য তাঁকে আগেই পাসপোর্ট করতে হয়। এই কাগজ প্রক্রিয়া চলাকালীন পুলিশ যখন ভেরিফিকেশন করেছিলেন, তখন পূজাকে ২০১৪ সালের ১৭ মার্চ মালিয়া থানা থেকে ফোন করা হয়। পূজা থানায় পৌঁছলে কনস্টেবল অমরতভাই তাঁর স্বাক্ষর নেয় এবং পরে ৫০০ টাকা দিতে বলে।

পূজা তখন জানান, তিনি ইতিমধ্যেই সমস্ত প্রক্রিয়া এবং ফি পরিশোধ করে ফেলেছেন, সুতরাং তিনি এখন কেন টাকা দেবেন? এরপর দ্বিতীয় দিনে পুলিশ সদস্য অমরত মাকওয়ানা ফোন করে আবারও পূজাকে বলেন, পাসপোর্ট চাইলে ৫০০ টাকা দিতে হবে, না হলে পাসপোর্ট করা হবে না। কিন্তু ঘুষের টাকা দিতে চাননি পূজা। তাই পূজা তখন দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ করেন এবং এসিবি দল ফাঁদ ফেলে ঘুষ গ্রহণকারী পুলিশ অফিসারকে গ্রেফতার করে। বিশেষ জজ (এসিবি) ও প্রধান দায়রা জজ আদালতে মামলাটি চলমান। এ সময় সরকারি আইনজীবী বিজয় জনিন ৭টি মৌখিক ও ৩৫টি দালিলিক সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। বিষয়টি মাথায় রেখে মালিয়া থানার কনস্টেবল অমরত মাকওয়ানাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সম্প্রতি আদালত অভিযুক্ত অমরত মাকওয়ানাকে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স