বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বাসকে সজোরে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল এক পরিবারের ৩ সদস্যের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বাসকে সজোরে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল এক পরিবারের ৩ সদস্যের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে গুরুগ্রামের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ধুনেলা গ্রামের কাছে। জানা গিয়েছে, বাস-চার চাকার গাড়ির সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাসের পেছনে গাড়ি আটকে যায় এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। গাড়িতে থাকা স্বামী-স্ত্রী ও তাঁদের মেয়ে সকলেই মারা যান। ব্যক্তি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁদের আরও দুই সন্তান গুরুতর আহত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ঘটনার সময় চার চাকার গাড়িটি দ্রুতবেগে যাচ্ছিল। আচমকাই গাড়ির সামনে বাস চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসটির কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আর দেহগুলিকে গাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আহত শিশুদের কাছের হাসপাতালে পাঠানো হয়। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর পুলিশ ক্ষতিগ্রস্থ গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে। কয়েক ঘণ্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, চার চাকার গাড়িটি অতিরিক্ত গতিবেগে থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত ব্যাক্তি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। নাম বুম প্রসাদ, দিল্লির রাজোকরির বাসিন্দা। জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানদের নিয়ে বালাজি দর্শন সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। লোহতকি গ্রামে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করা একটি ট্যুরিস্ট বাসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। আর তিনি , তাঁর স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। আটকে পড়ে যায় তাঁদের দুই শিশু সন্তান।  

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির