‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর ইস্যুতে উত্তপ্ত দেশের রাজধানী। রাস্তায় নেমে আন্দোলন করছে বিরোধী জোট ইন্ডিয়া। আজ, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে মিছিল শুরু করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সংসদ ভবন থেকে সেই মিছিল শুরু হতেই উত্তেজনা শুরু হয়। কিছুটা দূর যেতেই ইন্ডিয়া জোটের সাংসদদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে পথে নেমেছে ইন্ডিয়া। এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ দেখাবেন তাঁরা। সেই মিছিলে যোগ দিয়েছেন মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল থেকেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

অভিষেক বলেছেন, ‘ভোট চুরি হয়েছে সেটা আজ প্রমাণিত। তাই শুধুই এসআইআর বাতিল নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। অপসারণ করে কোনও কাজ হবে না। সঙ্গে এসআইআর প্রক্রিয়া বাতিল বা অবিলম্বে স্থগিত করতে হবে। মানুষের ভোট বাদ দিয়ে ও নাম কেটে বড় অপরাধ করেছেন জ্ঞানেশ। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই কারণেই পথে নেমেছি আমরা। ইন্ডিয়া জোটের সব সাংসদরা রয়েছেন। কমিশনের দফতরের দিকে যাব। পুলিশ আমাদের আটকাতে পারবে না। বাংলা, বিহার, মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বহু ভোটারের নাম। এমনকি, ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ মানুষের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। ভোট চোর জ্ঞানেশ কুমারের শুধু পদত্যাগ নয়, ওঁকে গ্রেফতার করতে হবে। মানুষের অধিকার কড়েছেন উনি। সেই কারণে মানুষ আজ রাস্তায়।’

আরও পডুন: ‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সকাল ১১টায় সংসদ ভবনের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। বিরোধীদের এই মিছিল আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। রাহুল-অভিষেক-অখিলেশরা কিছু দূর এগোতেই তাঁদের আটকে দেন পুলিশকর্মীরা। বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের মিছিল থেকে স্লোগান উঠছে ‘ভোট চোর, গদি ছোড়’।

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘যতক্ষণ হাঁটতে পারব, হাঁটব…’, SIR ইস্যুতে ইন্ডিয়া জোটের প্রতিবাদী মিছিলে গিয়ে বললেন জয়া বচ্চন

ঘরোয়া উপকরণে রেস্তরাঁর স্বাদ! বানিয়ে নিন তন্দুরি ক্রিমি চিকেন

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির