‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলার প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিরোধীরা ‘নন-ইস্যুকে ইস্যু’ করে আন্দোলন করছেন। তবে বিষয়টি যেহেতু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, শীর্ষ আদালতের নির্দেশ সকলকেই মেনে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জ্ঞানেশ কুমার ইস্যুতে দিলীপ বলেন, ‘বিরোধীরা রোজ উল্লাসিত হয় সকালবেলা, সন্ধ্যাবেলা হতাশ হয়ে বাড়িতে শুয়ে পড়ে। নন-ইস্যুকে ইস্যু করে লড়াই করছেন।’ তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে বিষয়টি গিয়েছে যখন, তখন আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে থাকা উচিত। এদিন প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি নিয়েও মন্তব্য করেন দিলীপ। তাঁর দাবি, মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে দেশ এগোচ্ছে। বিশ্ব রাজনীতিতেও মোদীর নেতৃত্ব গুরুত্ব পাচ্ছে বলে দাবি করেন তিনি। রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ। বলেন, ‘পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গেই থাকবে।’  নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে তিনি বলেন, ইতিহাস পরিবর্তনের চেষ্টা যাঁরা করেছিলেন, মানুষ তাঁদের সরিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ ‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

অধীর চৌধুরীর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার আহ্বান প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘কোথায় যাবেন?’ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। ১৫ দিনের মধ্যে কর্মীদের দলে ফেরার বার্তা মমতার, এই প্রসঙ্গেও প্রশ্ন তোলেন দিলীপ। তাঁর দাবি, তৃণমূলের একাধিক নেতা-কর্মী বিভিন্ন দিকে চলে যাচ্ছেন। কলকাতায় ‘সিজেপি’ প্রসঙ্গেও কটাক্ষ করে সেটিকে একটি ‘ব্যানার’ বলে মন্তব্য করেন তিনি।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের