Gyanvapi: হিন্দুদের পূজার্চনার শুনানি গ্রহণ করল আদালত

ইসলামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: জ্ঞানবাপী  মসজিদ মামলায় হিন্দুদের পূজার্চনার শুনানি গ্রহণ করল আদালত।  আঞ্জুমান ইসলামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছেন জেলা বিচারক অজয় কুমার বিশ্বেস রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারী এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

জ্ঞানবাপী মসজিদ কমিটির তরফ থেকে আর্জি জানিয়ে বলা হয়, ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন অনুযায়ী, এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে না। তাছাড়া মসজিদ চত্বরে মন্দির নির্মাণের দাবি নতুন নয়। ব্রিটিশ শাসনামলেও একই দাবি উঠেছিল। বারাণসী আদালতেই মামলা দায়ের হয়েছিল ১৯৩৬ সালে। আদালত নমাজের অধিকার বহাল রাখে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেও এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়।  

হিন্দু পক্ষের তরফে আদালতে সওয়াল করতে গিয়ে দাবি করা হয় আজ যেখানে জ্ঞানবাপী মসজিদ রয়েছে, আগে সেটা মন্দির ছিল। মুঘল সম্রাট আঔরঙ্গজেবের আমলে ওই মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ কমিটির আরও যুক্তি, এই মসজিদের জমি কোনও সময়েই ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল না। কাশ্বী বিশ্বনাথ মন্দিরের জন্য করিডোর নির্মাণের উদ্দেশ্যে জমি পেতে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছিল। 

উল্লেখ করা যেতে পারে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে প্রার্থনার অনুমতি চেয়ে পাঁচ হিন্দু মহিলা বারাণসীর দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই আর্জির ভিত্তিতে আদালত জ্ঞানবাপী মসজিদের ভিডিয়োগ্রাফী করার নির্দেশ দেন।  ভিডিয়োগ্রাফীর কাজ শেষে শীর্ষ আদালতের নির্দেশে এই মামলার শুনানির দায়িত্ব বারাণসীর দায়রা আদালতের ওপর ন্যস্ত করে। এদিন সেই মামলার  বিচারক অজয় কুমার বিশ্বেস হিন্দুপক্ষের আর্জির শুনানিতে রাজি হয়েছে। 

 

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি