হেনস্থা করা হচ্ছে, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জ্ঞানবাপীর মামলাকারীর

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো করতে চেয়ে আদালতে মামলা করেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো করতে চেয়ে আদালতে মামলা করেছিলেন তিনি। সম্প্রতি সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাখি সিং। এবার তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে চিঠি লিখলেন।

মসজিদে হিন্দু আচার অনুযায়ী প্রার্থনার জন্য অনুমতি চেয়ে উত্তরপ্রদেশের একটি আদালতে যে ৫ মহিলা আবেদন করেছিলেন। সেই আবেদনকারীদের মধ্যে একজন রাখি সিং। দেশের সাংবিধানিক প্রধানকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, তিনি ৯ জুন শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রাষ্ট্রপতির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবেন। এর পর তিনি নিজের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাঁর সহ-মামলাকারীরা তাঁকে হেনস্থা করছে বলে চিঠিতে দাবি করেছেন রাখি সিং।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে আদালতে হিন্দু পক্ষের অন্যতম মামলাকারী জিতেন্দ্র সিং ভিসেন (Jitendra Singh Visen)। রাখি সিং (Rakhi Singh) সম্পর্কে জিতেন্দ্রের আত্মীয়। গত শনিবার জিতেন্দ্র সিং ভিসেন (Jitendra Singh Visen) ঘোষণা করেন, ‘হেনস্থার’ কারণে তিনি এবং তাঁর পরিবারের যে সদস্যরা এই মামলায় যুক্ত ছিলেন, প্রত্যেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন মামলা থেকে। একটি বিবৃতিতে বিশ্ব বৈদিক সনাতন সংঘের প্রধান জিতেন্দ্র সিং বলেন, ‘আমি এবং আমার পরিবার (স্ত্রী কিরণ সিং এবং ভাইঝি রাখি সিং) জ্ঞানবাপী সংক্রান্ত সমস্ত মামলা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, যা আমরা বিভিন্ন আদালতে দেশ ও ধর্মের স্বার্থে দায়ের করেছি।’

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান