নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ভয়ঙ্কর জঙ্গি হামলার এক বছর হতে চলল। সময় পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও তাজা। ভূস্বর্গে ভয়ানক সেই হামলার বর্ষপূর্তিতে সামনে এসেছে  চাঞ্চল্যকর এক তথ্য। পহেলগাঁওতে হামলার এক বছর পর, পুরো ষড়যন্ত্রের পিছনে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় প্রকাশ্যে এসেছে। ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তির নাম সাজিদ জাট। তিনি লস্কর এবং টিআরএফ-এর একজন কুখ্যাত জঙ্গি। আজ তক সূত্রে জানা গিয়েছে, তিনি পাকিস্তানে বসে কাশ্মীরে হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, পাকিস্তানে সাজিদ নামে তার আর কোনো অস্তিত্ব নেই, বরং সে তার পরিচয় ও চেহারা বদলে ফেলেছে। শুধু তাই হয় ছায়ার মতো পাকিস্তানে বসবাস করছে।

এনআইএ-র তদন্তে সাজিদ জাট ওরফে সাইফুল্লাহ সাজিদকে এই হামলার আসল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্তে  জানা গিয়েছে,  তার আসল নাম হাবিবুল্লাহ তাবাসসুমও। তিনিই বৈসরণ উপত্যকায় নিরীহ মানুষদের  ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।  এনআইএ তার মাথার  দাম ধার্য করেছে ১০ লক্ষ টাকা। তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য। ফাঁস হয়েছে পাকিস্তানের মিথ্যাচার। প্রকাশ্যে আসা  এই নথিগুলো থেকে পরিষ্কার যে, সে কীভাবে সে বয়স ও নাম পরিবর্তন করে পাকিস্তানের বিভিন্ন শহরে লুকিয়ে ছিল। কাসুরের রাস্তা থেকে শুরু করে রাওয়ালপিন্ডিতে ভাড়া করা ঘরে থেকেছে বলেই খবর। এই তদন্তে তার প্রতিটি গোপন আস্তানা উম্মোচিত হয়েছে।   পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সাজিদ জাটকে একজন সম্পূর্ণ সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে সাহায্য করছে। 

আরও পড়ুন: ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

তদন্তে জানা গিয়েছে, সাজিদ এবং তার সহযোগীরা এখন অজ্ঞাত পরিচয়ের আক্রমণকারীদের’ ভয়ে ভীত, হয়ে রয়েছে।  যারা পাকিস্তানে প্রবেশ করে ভারতের শত্রুদের নির্মূল করছে। এই ভয়ের কারণে সাজিদ আর একজন মেজর কমান্ডারের মতো জীবনযাপন করেন না  বরং একজন অতি সাধারণ মানুষ হিসেবে পাকিস্তানে থাকেন। ছবিতে তাকে রাওয়ালপিন্ডির একটি সাধারণ বাড়িতে পুরনো পোশাক পরা এবং একটি খুব পুরনো কিপ্যাড মোবাইল ফোন হাতে দেখা গিয়েছে যাতে কারও মনে কোনো সন্দেহ না জাগে। গোয়েন্দা সূত্র  জানিয়েছে, সাজিদ জাট বহু বছর ধরে জম্মু ও কাশ্মীরে একজন সন্ত্রাসী হিসেবে সক্রিয়। একটি  সংঘর্ষের  সময় তার পায়ে গুলি লাগে এবং তখন থেকেই তিনি খুঁড়িয়ে হাঁটেন। তিনি আইএসআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের  সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং সেখান থেকেই কাশ্মীরে তার নেটওয়ার্ক পরিচালনা করেন। তিনি পাকিস্তানে সেলিম ল্যাংড়া নাম বদলে রয়েছেন। বর্তমানে সে   রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের নিরাপদ ঘরে বসে নতুন নতুন বড় ষড়যন্ত্রের ছক কষছে। 

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার