গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে পর পর দু’টি বাস দুর্ঘটনা। শুক্রবার ভোরে অম্বেডকর নগর জেলার গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ট্রেলার ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি এসি ভলভো বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের চার যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও চার জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জৈতপুর থানা এলাকায় ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে বিহারের দ্বারভাঙার দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই সামনে থাকা ট্রেলার ট্রাকের পিছনে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের অভিঘাতে বাসটির বাঁ দিক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাসের দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর পরেই হাপুড়েও ঘটে বাস দুর্ঘটনা। দিল্লি থেকে নৈনিতালের কৈঁচি ধামের উদ্দেশে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি ট্র্যাভেলার বাস। হাফিজপুর থানা এলাকার এনএইচ-৯ দিল্লি-লখনউ মহাসড়কে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনায় অর্ধডজনেরও বেশি পুণ্যার্থী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালকের গাফিলতি, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা তদন্তের পর স্পষ্ট হবে।

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের