নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বয়ং কোচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে প্রতিদিনই খবরের শিরনামে থাকে ধর্ষণ ঘটনা। কখন সদ্যজাত শিশু কন্যা আবার কখন  আশি বছরের বৃদ্ধা শিকার হচ্ছেন শারীরিক  নির্যাতনের।  এই আবহে এবার সামনে এল আরও এক নির্যাতনের ঘটনা। কোচের হাতেই ধর্ষণের শিকার হলেন নাবালিকা হকি খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের সিদকুল থানা এলাকায় । ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত কোচকে গ্রেফতার করেছে পুলিশ ।

এই ঘটনা প্রসঙ্গে এসএসপি প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, রবিবার একটি  ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন এই ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা  সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইন এবং BNS 64 এর অধীনে দায়ের হয়েছে মামলা । সেইসঙ্গে জেলে পাঠান হয়েছে অভিযুক্ত কোচকে । ইতিমধ্যেই নির্যাতিতার করা হচ্ছে শারীরিক পরীক্ষা ।

উল্লেখ্য, এই ঘটনার পর   নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন উত্তরাখণ্ডের ক্রীড়ামন্ত্রী রেখা আর্য। এরপর  তিনি বলেন, ‘ অভিযুক্ত কোচের নিয়োগ অবিলম্বে বাতিল করা হয়েছে। এছাড়া স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে (SAI) চিঠি লেখা হয়েছে যাতে কোচের সমস্ত কিছু বাতিল হয়ে যায়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।’  অন্যদিকে ২৮শে জানুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি হরিদ্বারে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গেমস। আর এই সময় সামনে এল নির্যাতনের ঘটনা। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ক্রীড়া জগত ।

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা