প্রেমিককে দিয়ে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করানোর অপরাধে পাকড়াও কুমাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: কথায় বলে কুপুত্র যদি বা নয়, কুমাতা কভুও নয়। যুগে যুগে প্রচলিত এই ধারণাকেও মিথ্যা করে দিতে পারে বর্তমান পৃথিবীর লোভ, দ্বেষ, ক্রোধ। সম্প্রতি উত্তরাখণ্ডের হরিদ্বারে মাতৃস্নেহকে লজ্জায় ফেলে দেওয়ার মতো একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রেমিক ও আরও বেশ কয়েকজন পুরুষবন্ধুকে দিয়ে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করিয়ে শিরোনামে এসেছে এক মা। ওই মহিলা আবার বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন জেলা সভাপতি। ইতিমধ্যেই ওই মহিলা এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে প্রেমিক সুমিত পাটওয়াল। পুলিশ অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে হরিদ্বারের বিজেপি জেলা সভাপতি আশুতোষ শর্মা মহিলাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া মহিলা নেত্রীর দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে মতবিরোধ চলছিল। ১৩ বছর বয়সী কিশোরী কন্যা থাকত বাবার সঙ্গে। বেশ কিছুদিন ধরে সে প্রয়োজনের থেকে অতিরিক্ত নীরব, মনমরা হয়ে থাকত। বিষয়টি চোখ এড়ায়নি বাবার। তিনি মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার নিজের মায়ের প্রেমিক সুমিত পাটওয়াল এবং অন্যান্য বেশ কয়েকজন বন্ধু তাকে ধর্ষণ করেছে। এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে মা নিজে।

মেয়ের মুখে এই কথা শুনে বাবা হতবাক হয়ে যান। তৎক্ষণাৎ তিনি পুলিশের কাছে গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করেন। কিশোরীর মেডিক্যাল পরীক্ষাও হয়। সেখানে প্রমাণিত যে ধর্ষণ হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে বিচার বিভাগীয় কারাগারে পাঠায়। এছাড়াও এই মামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজ চলছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পকসো আইনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন মালয়েশীয় পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী