জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অবৈধ জমি বন্টন কেলেঙ্কারি মামলায় ইডির হাতে ধৃত হেমন্ত সোরেন। আজ সোমবার (৬ মে) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী কপিল সিব্বল। ওই আর্জি শুনে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি এ বিষয়ে ইমেল পাঠান। কবে আর্জির শুনানি হবে তা বিবেচনা করে দেখব।’

গত ৩১ জানুয়ারি আবৈধ জমি বন্টন মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। তার পর থেকে রাঁচির বিরসা মুণ্ডা কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে একাধিকবার নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন সোরেন। তার সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। এমনকি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ৩ মে হেমন্তের আর্জি খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট।

এদিন প্রধান বিচারপতির এজলাসে হেমন্ত সোরেনের জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘আগামী ১৩ মে ঝাড়খণ্ডে লোকসভার ভোট। গত ৩১ জানুয়ারি ইডি গ্রেফতার করার পরে গত ৪ ফেব্রুয়ারি ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। ২৮ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হওয়ার পরে দীর্ঘদিন ধরে রায়দান স্থগিত রাখা হয়েছিল। পরে শীর্ষ আদালত এ বিষয়ে নোটিশ জারি করায় তড়িঘড়ি ৩ মে রায় দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক হল, এইভাবে একজনের অধিকার লঙ্ঘিত করা হচ্ছে। তাই আমরা স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছি। জরুরি ভিত্তিতে আর্জির শুনানি হোক।’

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ