ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ কাণ্ডে আরও বিপদ বাড়ল কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। রাজ্য পুলিশের প্রধান তথা ডিজিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিল কেরল হাইকোর্ট। শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, ঘুষ কাণ্ডে তাঁর কন্যা টি ভীনা ও জামাই মোহাম্মদ রিয়াসের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)-এর ঘুষ সংক্রান্ত মামলায় আগেই তদন্ত করছে ইডি। সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই কেরলমের ডিজিকে এফআইআর দায়েরের নির্দেশ দিল হাইকোর্ট।

ঘুষ কাণ্ড ও কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড-এর দুর্নীতির সঙ্গে আগেই নাম জড়িয়েছিল বাম নেতা পিনারাই বিজয়ন ও তাঁর কন্যার। সেই ঘুষ কাণ্ডে আগেই মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজয়নের বাসভবনে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজয়ন কন্যা টি ভীনাকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লাগাতার তিনবছর ধরে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড-এর তদন্ত করছে ইডি। সেই মামলায় বিস্তারিত রিপোর্ট কেরল হাইকোর্টে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও তারপরে আর কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি। না ইডি না পুলিশকে। সেই মর্মে কেরল হাইকোর্টে সমাজকর্মী ও আইনজীবী কে এম শাহজাহান একটি আবেদন করেছিলেন। তাঁর আর্জি ছিল, ঘুষ কাণ্ড যাতে বিজয়ন ও তাঁর কন্যা-জামাই-য়ের বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তবে প্রাথমিকভাবে দায়ের করা হোক এফআইআর। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এ বদরুদ্দিন এদিন এই নির্দেশ জারি করেছেন।

আরও পডুন: রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

মামলার শুনানিতে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে, প্রাথমিক তদন্তের পরেই কেবল এফআইআর (FIR) দায়ের করা যেতে পারে। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মত প্রকাশ করে যে, রাজ্য পুলিশের উচিত এফআইআর দায়ের করা এবং তদন্ত শুরু করা। সেই যুক্তিকে মান্যতা দিয়েছে হাইকোর্ট।

মার্কিন জেলে দুই সপ্তাহ কাটিয়ে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট