রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করতে ভিড় করেন বহু মানুষ। সেই ভিড় সামলানো এবং কোনওরকম দুর্ঘটনা এড়াতে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের তরফে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমও।

দুর্ঘটনা রুখতে এবার ঘাটের জলে ভাসমান ব্যারিকেড বসানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধান ঘাটগুলিতে মোতায়েন থাকবে প্রশিক্ষিত ডুবুরি, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী দল। লাইফ জ্যাকেট, লাইফ বয়, দড়ি ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম-সহ মোটরচালিত নৌকাও থাকবে। ঘাট সংলগ্ন জলভাগে চলবে নিয়মিত নজরদারি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিভিন্ন ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীও মোতায়েন থাকবে।ঘাট পরিষ্কার রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিঁড়ি, বাঁধ, ল্যান্ডিং প্ল্যাটফর্ম এবং ঘাটে যাওয়ার রাস্তাগুলি পরিষ্কার রাখার পাশাপাশি জল থেকে পলি, আগাছা, ফুলের বর্জ্য ও অন্যান্য আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত আবর্জনার পাত্র, বায়ো-টয়লেট এবং মহিলাদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থাও থাকবে। ভোরের আগে ঘাট, যাতায়াতের রাস্তা ও পার্কিং এলাকায় পর্যাপ্ত আলো রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

কলকাতার প্রধান ঘাটগুলিতে থাকবে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুল্যান্স। কলকাতা ও হাওড়া পুরসভা এবং পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে কন্ট্রোল রুম চালু থাকবে। ঘাটের নোডাল অফিসাররা সারাক্ষণ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখবেন। পাশাপাশি নবান্নের জরুরি পরিষেবা কেন্দ্রও সচল থাকবে।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়