দিল্লিতে বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, হাজির NIA-IB আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাসভবনেই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে হাজির রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার, আইবি আধিকারিক, সহ উচ্চপদস্থ আধিকারিকরা।  সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ফের আরও একদফা বৈঠক করার ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল হতেই শাহের বাড়িতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। সেখানেই রুদ্ধদ্বার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফয় দফয়া বৈঠক চলছে।

অমিত শাহ সোমবার জানিয়েছিলেন, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন ঘটনা ঘটল, কীভাব ঘটল সব দিকে বিচার করা হচ্ছে। পরবর্তী বিষয় কি হবে সবটা ঠিক করতেই উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বৈঠকে হাজির রয়েছেন এনআইএ-র আধিকারিকরাও। এই বিস্ফোরণের পরে আগামী পদক্ষেপ কী হবে, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। সবটা নিয়েই আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে।

লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট দিয়েছেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রী কে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই ওই গাড়িটি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈইশ ই মোহাম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫